রাজশাহীতে তাবলিগে এসে পদ্মায় গোসলে নেমে যুবকের মৃত্যু

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে তাবলিগে এসে পদ্মা নদীতে গোসল করতে নেমে আবু হুরায়রা (২৮) নামে নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে জেলার পবা উপজেলার গহমাবোনা এলাকার পদ্মায় এ ঘটনা ঘটে।

মৃত আবু হুরায়রার বাড়ি চট্টগ্রাম জেলায়। তিনি তাবলীগ জামায়াতের একজন সদস্য।

বিষয়টি নিশ্চিত করে তাবলীগ জামায়াতের স্থানীয় আমির আহমদ আলী তরফদার জানান, গত ১৮ এপ্রিল ঢাকা কাকরাইল মসজিদ থেকে তাবলীগ জামায়াতের ১৮ জনের একটি দল রাজশাহীতে আসেন। সে দলেরই সদস্য ছিলেন আবু হুরায়রা। সোমবার দুপুরে পদ্মা নদীতে গোসল করতে নামেন তিনি। এরপর নদীর পানির নিচে তলিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আবু হুরায়রাকে মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতাল জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই আবু হুরায়রার মৃত্যু হয়েছিল। তবুও পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।

রাজশাহী নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামন বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানি সমস্যার সমাধানে অন্তত ২ বছর লাগবে: অর্থমন্ত্রী

চলমান জ্বালানি সমস্যার সমাধানে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সমস্যা হচ্ছে। ছয় মাস কিংবা এক বছরে এর সমাধান হবে না। ন্যূনতম দুই বছর লাগবে।

১১ ঘণ্টা আগে

অনার্স পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন। দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই নারী সমাজকে যদি আমরা পিছিয়ে রাখি, তাহলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সে কারণেই বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে, নারীদের অনার্স

১২ ঘণ্টা আগে

যেকোনো মুহূর্তে ঘোষণা হতে পারে সরকারি চাকুরেদের পে স্কেল

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পে স্কেল সরকারের বিবেচনায় রয়েছে এবং এটি বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি রয়েছে। তিনি বলেন, “এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে।”

১২ ঘণ্টা আগে

২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত-শাস্তিমূলক প্রক্রিয়া বন্ধের দাবি

সম্প্রতি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের সূত্র ধরে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’। সংগঠনটি এ ধরনের পদক্ষেপকে ‘অগণতান্ত্রিক, প্রতিহিংসামূলক

১২ ঘণ্টা আগে