রাজশাহী ব্যুরো

রাজশাহীর পবা উপজেলা সংলগ্ন পদ্মানদীতে গোসল করতে নেমে একসঙ্গে তিন কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার শ্যামপুর বালুর ঘাটে গোসলে নেমে নিখোঁজ হয় তারা। এরপর বেলা পৌনে ৩টার দিকে তাদের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা৷ এ নিয়ে গত ১০ দিনের ব্যবধানে পদ্মা নদীতে ডুবে ৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। মৃত সবার বয়স ২৩ বছরের নিচে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার মারা যাওয়া কিশোররা হলো, রাজশাহী মতিহার থানা এলাকার মো. রেন্টুর ছেলে যুবরাজ (১৪), একই এলাকার নূর ইসলামের ছেলে নুরুজ্জামান (১৫) ও লিটনের ছেলে আরিফ (১৪)। তারা কাটাখালি পৌরসভার শ্যামপুর এলাকার একটি মাদ্রাসার শিক্ষার্থী।
রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক ওবায়দুল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পবা উপজেলার শ্যামপুর বালুর ঘাটে পদ্মা নদীতে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধারে নামে। মরদেহগুলো উদ্ধারের পর অভিযানও সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
রাজশাহী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মনিরুজ্জামান বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়। তিন কিশোরের মরদেহ উদ্ধারের আইনগত ব্যবস্থা গ্রহণ শেষ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়েছে।
অন্যদিকে, এই তিন কিশোরের মৃত্যুর মধ্য দিয়ে রাজশাহীতে গত ১০ দিনে পদ্মা নদীতে ডুবে ৯ শিশু ও কিশোরের প্রাণহানির ঘটনা ঘটেছে।
ফায়ার সর্ভিস ও নৌ পুলিশের তথ্য মতে, গত ১৪ এপ্রিল রাজশাহীর বাঘায় বিয়ে বাড়িতে বিয়ে খেতে এসে পানিতে ডুবে নিখোঁজ হয় জান্নাত খাতুন (৮) ও ঝিলিক খাতুন (১২)। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ১৯ এপ্রিল শুক্রবার গোসল করতে গিয়ে বাঘার পদ্মা নদীর মুশিদপুর এলাকার খেয়াঘাটের অদূরে ডুবে মারা যায় উপজেলার খায়েরহাট গ্রামের সুজন আলীর ১০ বছরের ছেলে সিয়াম হোসেন সজীব। গত শনিবার (২০ এপ্রিল) রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে টিনের নৌকা ডুবে আসাদ হোসেন (১৮) নামে এক কিশোরে মৃত্যু হয়। গত রোববার (২১ এপ্রিল) পবায় পদ্মা নদীতে গোসল করতে নেমে বাপ্পি হোসেন (১৬) ও মনির হোসেনের (২০) মৃত্যু হয়। সর্বশেষ মঙ্গলবার পবা উপজেলার শ্যামপুর বালুর ঘাটে পদ্মা নদীতে গোসল করতে তিন কিশোর মৃত্যু হয়েছে। তারা হলেন-রাজশাহী মতিহার থানা এলাকার মো. রেন্টুর ছেলে যুবরাজ (১৪), একই এলাকার নূর ইসলামের ছেলে নুরুজ্জামান (১৫) ও লিটনের ছেলে আরিফ (১৪)। তারা কাটাখালি পৌরসভার শ্যামপুর এলাকার একটি মাদ্রাসার শিক্ষার্থী।
রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, গত ১৭ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সবশেষ মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের তথ্য মতে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাধারণত ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মাঝারি তাপপ্রবাহ বলা হয়। এছাড়া ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপর উঠলেই তাকে অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়। তীব্র এই তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।
রাজশাহী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবু সামা বলেন, রাজশাহীতে গত কয়েকদিন ধরেই পানিতে ডুবে মৃত্যু বেড়েছে। বিশেষ করে নদীতে ডুবে। ধারণা করা হচ্ছে, তীব্র গরম থেকে একটু স্বস্তি পেতে কিশোররা নদীতে গোসল করতে গিয়ে মারা যাচ্ছেন।
তিনি আরো বলেন, মারা যাওয়াদের মধ্যে অধিকাংশই সাঁতার জানতেন না। আবার অনেকেই সাঁতার জানলেও অন্যকে বাঁচাতে গিয়ে নিজেও মারা যাচ্ছেন। তাই সাঁতার না জানলে নদীতে গোসল করতে যাওয়া যাবে না। তাহলে মৃত্যু অনেক কমে আসবে।
রাজশাহী মহানগর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, নদীতে ডুবে মারা যাওয়ার ঘটনা কমাতে এরই মধ্যে উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে প্রতিটি ঘাটে গিয়ে নির্দেশনামূলক বক্তব্য দেয়া হচ্ছে। আগামীতে ক্যাম্পেইন করা,
ব্যানার-ফেস্টুর লাগানোর পাশাপাশি শিশু-কিশোর বা যারা সাঁতার জানে না তারা যাতে নদীতে না নামে সে বিষয়ে কঠোর নির্দেশনা দেয়া হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি নির্বাচনি ইশতেহারে নারীদের জন্য পৃথক বাস সেবা চালুর প্রতিশ্রুতি দিয়েছিল। সরকারের বয়স ছয় মাস পূর্ণ হওয়ার দিনেই চালু হচ্ছে এই সেবা।
১৩ ঘণ্টা আগে
প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম বলেন, যারা পলাতক থাকে, তারা ফিরে এসে সবসময় একটা কথা বলে— তিনি প্রসিডিং সম্পর্কে জানতেন না। তারা বলতে পারেন, ‘যেহেতু আমার অগোচরে (বিচার) হয়েছে, অতএব আমি এই তামাদি মওকুফ চাই।’ শেখ হাসিনাসহ অন্য আসামিরা এ অজুহাত দিতে পারবেন না। কারণ তারা এ মামলা সম্পর্কে জানেন এবং
১৬ ঘণ্টা আগে
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফ্যামিল কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিদের মধ্যে সম্মানি ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৭ ঘণ্টা আগে
সমাবেশে শ্রমিক নেতারা বলেন, জ্বালানি খাতে শ্রমিকদের বিদ্যমান সুযোগ-সুবিধা কমানোর উদ্যোগ, দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে গড়িমসি এবং শ্রমিক সংগঠনের কার্যক্রমে হস্তক্ষেপ বন্ধ করতে হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিকভাবে কাজ করা অভিজ্ঞ শ্রমিকদের নতুন নিয়োগে অগ্রাধিকার দেওয়ার দাবিও জানান তারা।
১৮ ঘণ্টা আগে