ডেস্ক, রাজনীতি ডটকম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধানক্ষেতে কাজ করতে গিয়ে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে জিল্লুর রহমান (৩৫) নামে এক কৃষক মারা গেছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার সলপ ইউনিয়নের চর তাড়াবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত জিল্লুর রহমান ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে।
সলপ ইউনিয়ন পরিষদ সদস্য রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে সোনতলা তাড়াবাড়িয়া মাঠে নিজের ধানক্ষেতের পরিচর্যা করতে যান জিল্লুর। সেখানে গরমের মধ্যে কাজ করার কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। এ অবস্থায় আশপাশের ক্ষেতের কৃষকরা জিল্লুরকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিতে বলেন। পরে সিরাজগঞ্জে নেওয়ার পথে মারা যান তিনি।
সলপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী শওকাত ওসমান এ তথ্য নিশ্চিত করে বলেন, সোনতলা তাড়াবাড়িয়া মাঠে ক্ষেতে কাজ করার সময় গরমে অসুস্থ হয়ে কৃষক জিল্লুর রহমান মারা গেছেন।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সামিউল ইসলাম বলেন, গরমে অসুস্থ হয়ে কৃষকের মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে তিনি হিট স্ট্রোকে মারা গেছেন কিনা, তা নিশ্চিত নয়।

চলমান জ্বালানি সমস্যার সমাধানে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সমস্যা হচ্ছে। ছয় মাস কিংবা এক বছরে এর সমাধান হবে না। ন্যূনতম দুই বছর লাগবে।
১১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন। দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই নারী সমাজকে যদি আমরা পিছিয়ে রাখি, তাহলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সে কারণেই বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে, নারীদের অনার্স
১১ ঘণ্টা আগে
রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পে স্কেল সরকারের বিবেচনায় রয়েছে এবং এটি বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি রয়েছে। তিনি বলেন, “এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে।”
১১ ঘণ্টা আগে
সম্প্রতি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের সূত্র ধরে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’। সংগঠনটি এ ধরনের পদক্ষেপকে ‘অগণতান্ত্রিক, প্রতিহিংসামূলক
১১ ঘণ্টা আগে