রাজশাহীতে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

রাজশাহী ব্যুরো

রাজশাহীর মোহনপুর উপজেলায় খেলার জন্য বাড়ির বাইরে বের হয়ে পুকুরের পানিতে ডুবে রজব আলী (০৫) ও কেয়া খাতুন (০৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার খাড়তা গ্রামে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া রজব আলী রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের খাড়তা গ্রামের রুবেল হোসেনের ছেলে এবং কেয়া খাতুন নাটোর জেলার লালপুর উপজেলার মুকুল হোসেনের মেয়ে। মারা যাওয়া দুই শিশু খালাতো ভাই-বোন।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল জানান, দুই শিশু সকালে খেলাধুলা করতে বাড়ি থেকে বের হয়। এক পর্যায়ে স্বজনদের অজান্তেই তারা বাড়ির পাশের বাচ্চু হোসেনের লিজকৃত সরকারি পুকুরে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে ওই দুই শিশুর মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা ওই দুই শিশুর নিথর দেহ উদ্ধার করে তাৎক্ষণিক মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত বলে ঘোষণা করেন।

ওসি আরও জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আইনগত প্রক্রিয়া শেষে মৃত দুই শিশুর মরদেহ পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানি সমস্যার সমাধানে অন্তত ২ বছর লাগবে: অর্থমন্ত্রী

চলমান জ্বালানি সমস্যার সমাধানে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সমস্যা হচ্ছে। ছয় মাস কিংবা এক বছরে এর সমাধান হবে না। ন্যূনতম দুই বছর লাগবে।

১৫ ঘণ্টা আগে

অনার্স পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন। দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই নারী সমাজকে যদি আমরা পিছিয়ে রাখি, তাহলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সে কারণেই বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে, নারীদের অনার্স

১৫ ঘণ্টা আগে

যেকোনো মুহূর্তে ঘোষণা হতে পারে সরকারি চাকুরেদের পে স্কেল

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পে স্কেল সরকারের বিবেচনায় রয়েছে এবং এটি বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি রয়েছে। তিনি বলেন, “এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে।”

১৬ ঘণ্টা আগে

২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত-শাস্তিমূলক প্রক্রিয়া বন্ধের দাবি

সম্প্রতি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের সূত্র ধরে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’। সংগঠনটি এ ধরনের পদক্ষেপকে ‘অগণতান্ত্রিক, প্রতিহিংসামূলক

১৬ ঘণ্টা আগে