ডেস্ক, রাজনীতি ডটকম

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে রাখাল রাহা ও ৪০০ কোটি টাকার প্রোপাগাণ্ডা প্রসঙ্গে একটি পোস্ট করেছেন।
সোমবার (১০ মার্চ) পোস্টে সারজিস আলম লেখেন, ‘হাসিনার ফ্যাসিবাদী আমলে গণতান্ত্রিক লড়াইয়ে নিঃসন্দেহে রাখাল রাহার ভূমিকা ছিল এজন্য তার প্রতি কৃতজ্ঞতা। তিনি বলেন, কিছুদিন পূর্বে তিনি আল্লাহ এবং নবী (সা.) প্রসঙ্গে যে লাইনগুলো লিখেছেন সেজন্য তার প্রতি তীব্র ঘৃণা।’
তিনি আরও বলেন, ‘আজকে (১০ মার্চ) ঢাকা পোস্ট এবং দ্যা ডেইলি ক্যাম্পাস তথ্য প্রমাণ ছাড়া মনগড়া তথ্য দিয়ে ৪০০ কোটি টাকা বাণিজ্যের যে অপপ্রচার ও প্রোপাগান্ডা চালিয়েছে তা সংশ্লিষ্ট সকল সোর্স থেকে যাচাই পূর্বক এখন পর্যন্ত মিথ্যা প্রমাণিত হয়েছে এবং এর কোন প্রমাণ পাওয়া যায়নি। তাই এ বিষয়কে কেন্দ্র করে রাখাল রাহাকে নিয়ে বলা কথাগুলো আমি এক্সপাঞ্জ করছি এবং দুঃখ প্রকাশ করছি।’
‘তবে ঢাকা পোস্ট এবং দ্য ডেইলি ক্যাম্পাস নিউজ হাউস হিসেবে রাখাল রাহা এবং গাজী সালাউদ্দিন তানভীর এর নামে তথ্য প্রমাণ ছাড়া প্রোপাগান্ডা ছড়িয়ে যে মানহানির ঘটনা ঘটিয়েছে, আমি উনাদের দুজনের জায়গায় হলে এই দুই নিউজ হাউজের শেষ দেখে ছাড়তাম। এদের মত কিছু অপেশাদার নিউজ হাউস মানুষের আত্মসম্মানের কথা বিন্দুমাত্র চিন্তা না করে ব্যক্তি ও গোষ্ঠী কেন্দ্রিক স্বার্থ সার্ভ করে। এদের উপযুক্ত শিক্ষা হওয়া সময়ের দাবি। নাহয় একসময় ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানগুলোকে ধীরে ধীরে আত্মসম্মানের ভয়ে এদের কাছে জিম্মি হয়ে যেতে হবে। আর এরাও লাই পেয়ে মাথায় উঠে বসবে।’
‘শুনতে তিতা হলেও একটা কথা বলি। টাকা দিয়েও এমন অনেক নিউজ করানো যায়। শব্দ আর বাক্যের খেলা, খেলানো যায়। ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠানের উদ্দেশ্য সার্ভ করার জন্য উদ্দেশ্যমূলকভাবেও এমন অনেক প্রোপাগান্ডা ছড়ানো যায়। একটা নিউজ দিয়েই যদি আমাদের মধ্যে এতটা হুজুগে পরিবেশ তৈরি করা যায় তবে সাবধান!’
সবশেষ তিনি লেখেন, ‘আওয়ামী লীগ এবং তাদের দোসরদের হাতে এখনো অধিকাংশ নিউজ ও মিডিয়ার পরোক্ষ কন্ট্রোল আছে।’

সরকার হাসপাতালটির জন্য তিনটি শর্ত নির্ধারণ করেছে। শর্তগুলো হলো— ১৯৮২ সালের দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্সের বিধান যথাযথভাবে প্রতিপালন অব্যাহত রাখতে হবে; লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হব
৩ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের জানুয়ারিতে মাগুরার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে জহিরুল ইসলামের সঙ্গে ওই নারীর পরিচয় হয়। পরে বিভিন্ন অজুহাতে তাকে অফিসে ডেকে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে নিজের সাবেক স্ত্রীকে তালাক দিয়ে ওই নারীকে বিয়ে করার আশ্বাস ও প্রতিশ্রুতি দেন।
৩ ঘণ্টা আগে
সংগঠনটির দাবি, প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে কমিশন ৮ টাকা থেকে বাড়িয়ে কমপক্ষে ১৩ টাকা ৯৬ পয়সা করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে গ্যাসের দাম বাড়লে তার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয়ভাবে কমিশন সমন্বয়ের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া গ্যাসের মূল্যবৃদ্ধির অজুহাতে পুরোনো গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত জামানত নেওয়া বন
৩ ঘণ্টা আগে
উপজেলা প্রশাসন ও কেন্দ্র সূত্রে জানা যায়, ইসলামের ইতিহাস পরীক্ষা চলাকালে কেন্দ্রের ৩০১ নম্বর কক্ষে পাঁচজন পরীক্ষার্থীকে নকল সরবরাহ করার অভিযোগ ওঠে শিক্ষক মনিরুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা যাচাই করতে কেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে নকল সরবরাহের বিষয়টি নিশ্চিত হয় উপজেলা
৫ ঘণ্টা আগে