ডেস্ক, রাজনীতি ডটকম

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন আজ বুধবার (১ অক্টোবর)। আজ মহানবমী, দেবীর বিদায়ের ঘণ্টা বাজতে শুরু করেছে। আগামীকাল বৃহস্পতিবার দশমীতে কৈলাশে (স্বামীর বাড়ি) ফিরে যাবেন দেবী দুর্গা।
পুরোহিতদের মতে, মহানবমীতে দেবী দুর্গার মহাস্নান ও ষোড়শ উপচারে পূজা হয়। দিনব্যাপী অঞ্জলি, প্রসাদ বিতরণ, বলিদান ও নবমী হোম অনুষ্ঠিত হবে। দেবীকে ১০৮টি নীলপদ্ম, নীল অপরাজিতা ফুল ও নীলকণ্ঠ নিবেদন করা হবে।
নবমী তিথির সূচনা হয় অষ্টমীর শেষ ও নবমীর শুরুতে অনুষ্ঠিত বিশেষ সন্ধিপূজা দিয়ে। এই সময় দেবী চামুণ্ডার আরাধনা করা হয়। ভক্তরা ১০৮টি মাটির প্রদীপ জ্বালিয়ে এবং ১০৮টি পদ্মফুল নিবেদন করে দেবীর চরণে প্রার্থনা করেন।
নবমী সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মহাআরতি ও যজ্ঞ। যজ্ঞে ১০৮টি বেলপাতা, আম কাঠ ও ঘি আহুতির মাধ্যমে দেবীর উদ্দেশ্যে নিবেদন করা হবে।
ভক্তদের বিশ্বাস, মহানবমীর আরাধনা দেবীর কাছে বিশেষ বরদান প্রাপ্তির পথ খুলে দেয়। তবে একই সঙ্গে এ দিনটিই দুর্গাপূজা বিদায়ের আগমনী বার্তা আনে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন হিন্দু ধর্মাবলম্বীরা।

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”
১ দিন আগে
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।
১ দিন আগে
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।
২ দিন আগে
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
২ দিন আগে