প্রতিবেদক, রাজনীতি ডটকম

আগামী বছর যারা সরকারিভাবে হজে যেতে চান, তাদের জন্য গত বছরের চেয়ে খরচ কমিয়ে তিনটি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। বিমান ভাড়া কমে আসায় এবার এসব প্যাকেজে আগের তুলনায় ১১ হাজার টাকার মতো কম খরচ পড়বে। তবে এ প্যাকেজের খরচকে সম্ভাব্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে হজের তিনটি সরকারি প্যাকেজ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। গত বছর হজযাত্রীদের জন্য প্যাকেজের সংখ্যা ছিল দুটি।
গত বছর সাধারণ প্যাকেজ-১-এর সর্বনিম্ন খরচ ছিল চার লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। আর প্যাকেজ-২-এ খরচ ছিল সর্বনিম্ন পাঁচ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।

এবার তিনটি প্যাকেজের মধ্যে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে প্যাকেজ-৩-এ, চার লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। এই প্যাকেজের খরচ গত বছরের সর্বনিম্ন খরচের চেয়ে প্রায় ১১ হাজার টাকা কম।
এ ছাড়া হজ প্যাকেজ-১ (বিশেষ)-এর খরচ ধরা হয়েছে ছয় লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা। প্যাকেজ-২-এ খরচ পড়বে পাঁচ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা।
অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ ৯ হাজার ১৮৫ টাকা।
ধর্ম উপদেষ্টা বলেন, হজযাত্রীদের সুবিধার্থে এবার বিমান ভাড়া কমানো হয়েছে। তবে ২০২৬ সালের জন্য হজে সৌদি প্রান্তে আবশ্যকীয় ব্যয়ের চূড়ান্ত হিসাব এখনো পাওয়া যায়নি। এ কারণে বিগত বছরের খরচ বিবেচনায় নিয়ে সম্ভাব্য ব্যয় ধরে প্যাকেজ ঠিক করা হয়েছে।
তিনি আরও বলেন, সৌদি সরকার কোনো খাতের খরচ কমালে কিংবা বাড়ালে সে অনুযায়ী প্যাকেজ মূল্য চূড়ান্ত করা হবে। প্যাকেজ মূল্য বাড়লে হজযাত্রীদের তা পরিশোধ করতে হবে। প্যাকেজ মূল্য কমলে উদ্বৃত্ত টাকা ফেরত দেওয়া হবে।
সবশেষ হজে যাওয়া ব্যক্তিদের আট কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত দেওয়া হয়েছিল বলেও সংবাদ সম্মেলনে জানান উপদেষ্টা।

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”
১ দিন আগে
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।
১ দিন আগে
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।
২ দিন আগে
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
২ দিন আগে