উমরাহ হজে নতুন ১০ নিয়ম, না মানলে জরিমানা

ডেস্ক, রাজনীতি ডটকম

ভিসা আবেদন থেকে শুরু করে যাতায়াত ও হোটেল বুকিং—এখন সবকিছুই সৌদি আরবের সরকারি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত। এতে করে ভ্রমণ আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ হবে, তবে একই সঙ্গে হাজিদের জন্য কঠোর নিয়ম মেনে চলাও বাধ্যতামূলক করা হয়েছে।

উমরাহ সবসময়ই লাখো মুসলমানের স্বপ্নের সফর। কিন্তু এতদিন ভিসা আবেদন, হোটেল বুকিং ও পরিবহনের ব্যবস্থা করতে গিয়ে অনেকেই বিভ্রান্তি ও বিলম্বে পড়তেন। কেউ কেউ পুরোপুরি এজেন্টদের ওপর নির্ভর করতেন, আবার অনেকে পর্যটন ভিসা ব্যবহার করে উমরাহ করার চেষ্টা করতেন। এখন সেই নিয়মে এসেছে বড় পরিবর্তন।

নতুন ১০টি পরিবর্তন :

১. ভিসার সঙ্গে হোটেল বুকিং বাধ্যতামূলক : উমরাহ ভিসা আবেদনের সময়ই হোটেল বুক করতে হবে। অনুমোদিত হোটেল মাসার সিস্টেমের (নুসুক অ্যাপের সঙ্গে যুক্ত) মাধ্যমে বুক করতে হবে, অথবা প্রমাণ দিতে হবে যে হাজি সৌদিতে আত্মীয়ের বাসায় থাকবেন।

২. আত্মীয়ের বাসায় থাকলে সৌদি আইডি দিতে হবে : যদি কেউ পরিবার বা আত্মীয়ের সঙ্গে থাকেন, তবে সেই হোস্টের ইউনিফায়েড সৌদি আইডি নম্বর ভিসার সঙ্গে যুক্ত করতে হবে। যাত্রার সময়সূচি বদলালেও আইডি হালনাগাদ করতে হবে।

৩. পর্যটন ভিসায় উমরাহ করা যাবে না : পর্যটক ভিসায় উমরাহ সম্পন্ন করার নিয়ম বাতিল হয়েছে। এর ফলে ভিসার অপব্যবহার করলে যাত্রীরা মদিনার রিয়াজুল জান্নায় প্রবেশ থেকে বঞ্চিত হতে পারেন।

৪. আলাদা উমরাহ ভিসা বাধ্যতামূলক : সব হাজিকেই এখন নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে নির্দিষ্ট উমরাহ ভিসার জন্য আবেদন করতে হবে। এটি ই-ভিসা বা অনুমোদিত এজেন্টের প্যাকেজের মাধ্যমেই পাওয়া যাবে।

৫. কঠোর সময়সূচি : ভিসা আবেদনের সময় যে সফরসূচি জমা দিতে হবে, তা আর পরিবর্তন বা পিছানো যাবে না। বেশি দিন অবস্থান করলে জরিমানা দিতে হবে। ফিরতি যাত্রা বিলম্বিত হলে প্রতিজনের জন্য ৭৫০ সৌদি রিয়াল (প্রায় ৭৩৪ দিরহাম) জরিমানা এবং এজেন্টের লাইসেন্সও ঝুঁকিতে পড়তে পারে।

৬. কিছু দেশের জন্য ভিসা অন অ্যারাইভাল : যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও শেঙ্গেন দেশের ভিসাধারী বা সেসব দেশের বাসিন্দারা অন-অ্যারাইভাল ভিসা পাবেন। তবে শর্ত হলো, আগে অন্তত একবার ওই দেশগুলোতে ভ্রমণ করতে হবে। ভিসার মেয়াদ থাকবে এক বছর।

৭. বিমানবন্দরে বুকিং যাচাই : বিমানবন্দরে নামার পর কর্তৃপক্ষ হোটেল ও পরিবহন বুকিং নুসুক বা মাসার সিস্টেমে যাচাই করবে। বুকিং না থাকলে যাত্রীকে আটকানো বা জরিমানা করা হতে পারে।

৮. অনুমোদিত ট্যাক্সি ও পরিবহন ব্যবহার বাধ্যতামূলক : শুধু নুসুক অ্যাপ বা অনুমোদিত মাধ্যমে বুক করা ট্যাক্সি, বাস বা ট্রেন ব্যবহার করা যাবে। বিমানবন্দর থেকে এলোমেলোভাবে গাড়ি নেয়া যাবে না।

৯. ট্রেনের সময়সূচি : হরমাইন এক্সপ্রেস ট্রেন রাত ৯টার পর আর চালু থাকে না। তাই দেরিতে নামলে আগে থেকেই বিকল্প অনুমোদিত পরিবহন বুক করতে হবে।

১০. নিয়ম ভাঙলে ভারী জরিমানা : অনুমোদনবিহীন ট্যাক্সি ব্যবহার থেকে শুরু করে বেশি দিন অবস্থান—যেকোনো নিয়ম ভঙ্গের জন্য কমপক্ষে ৭৫০ দিরহাম জরিমানা করা হবে। হাজিদের কঠোরভাবে সব নিয়ম মানতে হবে। সূত্র: খালিজ টাইমস

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

১ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে