জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ মারা গেছেন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সালিম সামাদ। ছবি: সালিম সামাদের ফেসবুক প্রোফাইল থেকে

পুরস্কারপ্রাপ্ত জ্যেষ্ঠ অনুসন্ধানী সাংবাদিক সালিম সামাদ মারা গেছেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানী ঢাকার নিজ বাসায় তার মৃত্যু হয়।

জাতীয় প্রেস ক্লাবের সদস্য সালিম সামাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। এক বার্তায় তারা জানান, দুপুর আড়াইটায় প্রেস ক্লাব প্রাঙ্গণে তার জানাজা হবে।

দক্ষিণ এশিয়ায় অনুসন্ধানী সাংবাদিকতায় ৩৫ বছরেরও বেশি সময় কাজ করেছেন সালিম সামাদ। সংঘাত, নিরাপত্তা, জোরপূর্বক অভিবাসন, ইসলামিক জিহাদ, সুশাসন, নির্বাচনি গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে অসংখ্য প্রতিবেদন করেছেন তিনি।

১৯৯১ সালে পরিবেশ ও উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইস্যুতে ছোট শহরের সাংবাদিকদের সংবেদনশীল করে তুলতে কর্মশালা আয়োজনের মাধ্যমে পথ প্রদর্শনের স্বীকৃতি হিসেবে তাকে অশোকা ফেলোশিপ প্রদান করা হয়।

২০০২ সালের নভেম্বরে সালিম সামাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়। সে মামলায় গ্রেপ্তার হয়ে ৫৫ দিন জেল খাটেন তিনি। পরে ২০০৪ সালে দেশের বাইরে চলে যান এবং ছয় বছর পর দেশে ফেরেন।

ইউএসএআইডি, ইউনিসেফ, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন ও দুবাই কেয়ার্সসহ বহু আন্তর্জাতিক সংস্থায় গণমাধ্যম উপদেষ্টা হিসেবে কাজ করেছেন সালিম সামাদ।

গত ২০ জানুয়ারি নিজের ফেসবুক প্রোফাইলে সস্ত্রীক ছবিসহ জীবনানন্দ দাসের 'আবার আসিব ফিরে' কবিতার প্রথম কয়েকটি পঙ্‌ক্তি উদ্ধৃত করে একটি স্ট্যাটাস দিয়েছিলেন সালিম সামাদ। লিখেছিলেন, আরও একবার তাকে ফিরতে হয়েছে সাভারের পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি)। ওই সময় তিনি ঠিকমতো দাঁড়াতে ও হাঁটতে পারছিলেন না।

একদিন পর আবার সাভারের সিআরপিতে থাকা অবস্থায় আরও একটি ছবি পোস্ট করেছিলন তিনি। সিআরপির মাসকিউলোস্কেলিটন ইউনিটের সামনে তোলা সে ছবিতেও তার সঙ্গে ছিলেন স্ত্রী জেসমিন সুলতানা। লিখেছিলেন, আমি আর জেসমিন এক সাথে সিআরপি সাভারে আছি। দুজনই ট্রিটমেন্ট নিচ্ছি। দুইজনেরই পা ব্যথা।

সম্পূর্ণ সুস্থ না হলেও সিআরপি থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছিলেন সালিম সামাদ। এর কয়েক দিনের মাথায় ক্যান্সারসহ সব শারীরিক জটিলতার কাছে হার মানলেন তিনি। পাড়ি জমালেন না ফেরার দেশে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ভারতের ভিসার জন্য ১ জুলাই থেকে আবেদন টাইম-স্লট ভিত্তিতে

বার্তায় বলা হয়, ১ জুলাই থেকে বাংলাদেশের সব আইভ্যাকে সব ক্যাটাগরির ভিসার জন্য টাইম-স্লটভিত্তিক ভিসা আবেদন জমা দেওয়ার ব্যবস্থা চালু করা হচ্ছে। প্রতিটি আইভ্যাকের দৈনিক নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ধারণক্ষমতার ওপর ভিত্তি করে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ক্রমানুসারে টাইম স্লট বরাদ্দ করবে। অ্যাপয়েন্টমেন্ট বুকিং কর

১৪ ঘণ্টা আগে

ওয়ার্ক পারমিট ইস্যু ও নবায়নে নতুন সুযোগ দিলো সৌদি আরব

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর ১২ মাসের বেশি সময় পার হয়েছে এবং যেসব কর্মী সৌদি আরবে নতুন যোগদান বা অন্য প্রতিষ্ঠানে ট্রান্সফারের ছয় মাস পার হলেও এখনো ওয়ার্ক পারমিট পাননি, তাদের চলতি পঞ্জিকা বছরের মধ্যেই ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়ন সম্পন্ন করতে হবে।

১৫ ঘণ্টা আগে

জুলাইয়েও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

মঙ্গলবার (৩০ জুন) এ সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। তারা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানিয়েছে।

১৬ ঘণ্টা আগে

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

রাজধানীর যাত্রাবাড়ী থানার খোয়াইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে একটি রুলও জারি করা হয়েছে।

১৭ ঘণ্টা আগে