এক ঘণ্টা বন্ধ থাকার পর সচল হলো মেট্রোরেল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মেট্রোরেল। ফাইল ছবি

যান্ত্রিক ত্রুটির কারণে সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ বন্ধ হয়ে পড়ে মেট্রোরেল। এতে বিভিন্ন স্টেশনে হাজারো যাত্রীকে অপেক্ষা করতে হয়। এক ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে ৮টা ২১ মিনিটে সচল হয় মেট্রোরেল চলাচল।

শনিবার (২৫ মে) রাত ৮টা ২১ মিনিটে মেট্রোরেল পুনরায় সচল হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, মেট্রোরেলের ইন্টারনাল সার্ভার ত্রুটির জন্য এমন পরিস্থিতি তৈরি হয়। এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও গোয়েন্দা) মাহমুদ খান ঢাকা মেইলকে মেট্রোরেল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

সন্ধ্যা পৌনে আটটার দিকে মেট্রোরেল কর্তৃপক্ষের বরাত দিয়ে বলেন, ‘মেট্রোরেলের অপারেশন কন্ট্রোল সেন্টারের (ওসিসি) ইন্টারনাল সার্ভারে ত্রুটি দেখা দেয়ায় মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। সমস্যা হওয়ার পর সবগুলো ট্রেন যেটা যেখানে ছিল সেখানে বন্ধ হয়ে গেছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

খুলনা-চট্টগ্রামসহ ৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

৮ ঘণ্টা আগে

জাতীয় প্রেস ক্লাবে জমকালো কাওয়ালী সন্ধ্যা

অনুষ্ঠানে 'আলী আলী মওলা আলী', 'পর্দা হ্যায় পর্দা', 'আমার দেহ মন বলে নবী নবী', 'ইশ্কে নবী দিল মে পয়দা করো', 'দমাদম মাস্ত কালান্দর' ও 'খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা'-সহ জনপ্রিয় বেশ কিছু উর্দু, হিন্দি ও বাংলা কাওয়ালী পরিবেশন করা হয়।

১৮ ঘণ্টা আগে

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু

সামিট জানিয়েছে, ধীরে ধীরে সরবরাহ বাড়িয়ে ১৫ আগস্ট রাত ২টার দিকে টার্মিনালের পূর্ণ সক্ষমতা অনুযায়ী প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষে কাজ চলছে।

১৯ ঘণ্টা আগে

চট্টগ্রাম বন্দরের জলসীমায় ২ জাহাজের সংঘর্ষ

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সি স্পাইকের সব কার্গো ট্যাংক অক্ষত আছে। কোনো ট্যাংকে পানি ঢোকেনি। জাহাজ থেকে তেল নিঃসরণের ঘটনাও ঘটেনি। তবে সংঘর্ষে জাহাজটির ইঞ্জিনকক্ষের বাঁ পাশের পেছনের দিকে প্রায় এক বর্গমিটার ফাটল সৃষ্টি হয়েছে। ওই ফাটল দিয়ে পানি ঢোকার পর জাহাজটিতে সাময়িক বিদ্যুৎ-বিপর্যয় ঘটে।

২০ ঘণ্টা আগে