প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী সিদ্ধান্ত বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন। আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনারে এ কথা জানান তিনি।
‘স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণে চ্যালেঞ্জ ও নির্বাচনে দলীয় প্রতীকের ভূমিকা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সিদ্ধান্ত যুগান্তকারী এবং সময়োচিত। এর মধ্য দিয়ে মানুষ দল-মতের ঊর্ধ্বে উঠে তার স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারেন এবং তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন।
নাগরিক সেবা বাড়াতে ঢাকায় নগর সরকারের বিকল্প নেই জানিয়ে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, আমার প্রায়াত পিতা মোহাম্মদ হানিফ অভিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং তার মেয়র জীবনে অভিজ্ঞতার আলোকে তিনি নগর সরকার প্রতিষ্ঠার কথাটা বলে গিয়েছেন। আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি, পাঁচ বছর এই শহরের নেতৃত্বে ছিলাম। আমার অভিজ্ঞতার আলোকে আমি বলবো, ঢাকা শহরে নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নগর সরকারের বিকল্প নেই। তাই নগর সরকার প্রতিষ্ঠার মধ্যদিয়ে আমাদের যে পুঞ্জীভূত সমস্যা রয়েছে, এগুলোকে সমাধানের উদ্যোগ গ্রহণ করতে পারি।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে কেন্দ্রীয় সরকার রয়েছে। এ কেন্দ্রীয় সরকার সাধারণত বৈদেশিক সম্পর্ক, অর্থনীতি এবং ডিফেন্সসহ আরও দুই-একটি মন্ত্রণালয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে। বাকি সব সেবা সংস্থা স্থানীয় সরকার পরিচালনা করে থাকে।
সুতরাং দেশে এগিয়ে চলছে, আমরা একটা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদেরও সময় এসেছে স্থানীয় সরকারকে শক্তিশালী করার মধ্য দিয়ে নাগরিক সেবা নিশ্চিত করা। আর নাগরিকসেবা জনগের দোরগোড়ায় পৌঁছে দিয়ে একটি শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার মধ্যে দিয়ে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাওয়া।
সাঈদ খোকন বলেন, স্থানীয় সরকার শক্তিশালী করা একটা চলমান প্রক্রিয়া। এটা বিগত সময় কি ছিল, বর্তমানে কি আছে। আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পেরেছি কিনা সে বিষয়ে আমরা অবশ্যই বলবো যে আমাদের আরও অনেকদূর যেতে হবে।
তিনি বলেন, আমরা এ কথা নির্ধিদ্বায় বলতে পারি আমরা এগিয়ে চলছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী স্থানীয় সরকারকে শক্তিশালী করার ব্যাপারে সব সময় সচেষ্ট ছিলেন এবং তিনি কাজ করে চলেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ আগস্ট পালন করা হবে ঈদে মিলাদুন্নবি। বাংলাদেশে দিনটি সরকারি ছুটি।
১ দিন আগে
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বৃহস্পতিবার (১৩ আগস্ট) গণমাধ্যমকে বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে শুরু করে ১ অক্টোবর পর্যন্ত প্রথম ধাপের আবেদন গ্রহণ শুরুর প্রস্তাব করা হয়েছে।
১ দিন আগে
বিএনপি সরকার গঠনের পর গত ছয় মাসে পুলিশ বাহিনীতে নিয়োগে কোনো ধরনের দলীয়করণ করা হয়নি বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বৈঠকে কমিটি জানিয়েছে, কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ না করে নিরপেক্ষভাবে গত ছয় মাসে পুলিশ নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় রাখ
১ দিন আগে
বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বৈঠকে মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নকাল ও অর্থবরাদ্দসহ বিস্তারিত তথ্য কমিটির সামনে তুলে ধরা হয়। নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি গ্রহণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোচনা হয়।
১ দিন আগে