বাংলা একাডেমিকে ঢেলে সাজানো হবে: উপদেষ্টা ফারুকী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলা একাডেমির পুরস্কার নির্বাচন প্রক্রিয়ায় গোলমাল ছিল, এখন পুরো একাডেমিকে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

রোববার (২৬ জানুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ভুল করে গোঁ ধরে বসে থাকার চেয়ে সংশোধন করা গুরুত্বপূর্ণ বলেন মন্তব্য করে সংস্কৃতি উপদেষ্টা বলেন, বাংলা একাডেমির পুরস্কার দেওয়ার পদ্ধতি অদ্ভুত। এখানে একটা কোটারি পদ্ধতি আছে, কোটারি স্বার্থের ব‍্যবস্থাটি দূর করে পুরো একাডেমি সংস্কারের ব‍্যবস্থা নেওয়া হয়েছে।

ফারুকী বলেন, বাংলা একাডেমিকে বিশেষ মত ও গ্রুপের লোকের আখড়া বানানো হয়েছিল, নতুন চিন্তা প্রবেশের জায়গায় রাখা হয়নি।

‘আমি বলছি না যারা পুরস্কার পেয়েছে সবাই খারাপ। সলিমুল্লাহ খান, মাসুদ খানের মতো বড় লেখকেরা পুরস্কার পেয়েছেন, বলেন তিনি।

তিনি আরও বলেন, বাংলা একাডেমিতে এমন এক ব‍্যবস্থা ছিল সেখানে একটা বিশেষ মতের লোক ছাড়া সদস্য হতে পারবে না। সলিমুল্লাহ খানও দুই বার বাংলা একাডেমির সদস্য হতে চেয়ে পারেননি। যারা ভালো চিন্তা করছে তাদের অন্তর্ভুক্তির জায়গা না থাকলে বুঝতে হবে একাডেমিটা ঠিকমতো চলছে না। পরিচালনা পদ্ধতি থেকে নীতিমালা সব সংস্কার করতে হবে যাতে এটি একটি চলমান প্রতিষ্ঠান হতে পারে।

মোস্তফা সরয়ার ফারুকী জানান, বাংলা একাডেমি পুরস্কার বাতিল করা হয়নি, স্থগিত করা হয়েছে। এটি রিভিউ করার জন্য রিভিউ কমিটি কাজ করছে। পুরো বাংলা একাডেমিটাকে ঢেলে সাজানোর জন্যই সংস্কার কমিটির কথা বলা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অর্গানিক ডিম পরিবেশের জন্য বেশি ক্ষতিকর, বলছে নতুন গবেষণা

গবেষণায় দেখা গেছে, পুরো উৎপাদন ব্যবস্থা অর্গানিক ফ্রি-রেঞ্জ হলে বছরে প্রায় ২৩ লাখ ১৬ হাজার টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য (tCO2e) গ্রিনহাউস গ্যাস নির্গত হবে।

১৯ ঘণ্টা আগে

সময়োপযোগী সিদ্ধান্তের অভাবে শিল্পে গ্যাস সংকট, সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

সমস্যা সমাধানে ব্যবসায়ীরা আশাবাদী মন্তব্য করে বিটিএম সভাপতি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের পরিস্থিতি বুঝার চেষ্টা করছেন। বিদ্যমান অবস্থায় সরকারের যে মনোযোগ পাওয়া যাচ্ছে তা গেলো ১৭ বছর পাওয়া গেলে বর্তমানের দুরবস্থা হতো না।’

২০ ঘণ্টা আগে

হাইকোর্টের শ্যোন অ্যারেস্ট সংক্রান্ত আদেশ স্থগিত

কয়েকজন ব্যক্তির দায়ের করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট রায় দেন যে, সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলে তাদের গ্রেপ্তার, শ্যোন অ্যারেস্ট বা কোনোভাবে হয়রানি করা যাবে না। একইসাথে আবেদনকারীদের বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও নিপীড়ন করা কেন আইনি কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না

২০ ঘণ্টা আগে

এমপি হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

একইসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করতে বলেছেন আদালত।

২০ ঘণ্টা আগে