পুলিশকে আক্রমণ নয়, কাজ করতে দিন: আইজিপি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘আমাদের কাজ করতে দিন, অনুগ্রহ করে আমাদের ওপর আক্রমণ করবেন না। আমরা সমাজ ও দেশেরই লোক। কীভাবে স্থিতিশীলতা আসবে, কীভাবে নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের দিকে এগোব, যদি আমাদের ওপর আস্থা না থাকে?’

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় শিল্পপুলিশ-২ ইউনিটের বিশেষ কল্যাণ সভায় বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘৫ আগস্টের পর আমাদের অবস্থা কী ছিল, তা আপনারা জানেন। কিছু সিনিয়র কর্মকর্তার অতি উৎসাহ ও রাজনৈতিক আনুগত্যের কারণে পুরো পুলিশ বাহিনী কলঙ্কিত হয়েছে। ফলে সারাবিশ্বে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ পুলিশ এত নির্মম হলো কীভাবে?’

তিনি আরও বলেন, ‘কিছুসংখ্যক ব্যক্তির উচ্চাভিলাষ ও অন্যায় আনুগত্যের কারণে পুলিশ বাহিনীকে মূল্য দিতে হয়েছে। অনেক সদস্য জীবন হারিয়েছেন। যারা অন্যায় করেছেন, তাদের অবশ্যই শাস্তি পেতে হবে। তবে যারা বাধ্য হয়ে কাজ করেছেন, তারা আদালতের ন্যায়বিচার পাবেন বলে আমি বিশ্বাস করি।’

আইজিপি বাহারুল আলম বলেন, ‘৫ আগস্টের ঘটনার পর মানুষ পুলিশকে আগের মতো বন্ধু ভাবতে পারছে না। এখনো আইন প্রয়োগ করতে গেলে পুলিশের ওপর হামলা হচ্ছে, আসামি ছিনিয়ে নেওয়া হচ্ছে, এমনকি ট্রাফিক পুলিশকে আইন প্রয়োগে বাধা দেওয়া হচ্ছে। পুলিশ ছাড়া কোনো সভ্য দেশ চলতে পারে না। আইনশৃঙ্খলা না থাকলে ১৮ কোটি মানুষের কেউই নিরাপদ থাকবে না।’

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের দায়িত্ব পালনে সহযোগিতা করুন এবং পুলিশের ওপর আক্রমণ থেকে বিরত থাকুন।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্কতা

ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে— খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৈরী আবহাওয়ার কারণে এসব

৮ ঘণ্টা আগে

বিকাশ-রকেট-নগদের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন বেআইনি নয়: হাইকোর্টের রুল

রুলে জানতে চাওয়া হয়েছে, বিকাশ, রকেট ও নগদের আরোপিত স্বেচ্ছাচারী ও অতিরিক্ত সার্ভিস চার্জ কেন বেআইনি, অসাংবিধানিক এবং বাংলাদেশ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রবিধানমালা, ২০২২-এর পরিপন্থি ঘোষণা করা হবে না।

১৮ ঘণ্টা আগে

গণঅভ্যুত্থানের চেতনার উলটো দিকে যাত্রার প্রচেষ্টা চলছে: আনু মুহাম্মদ

২০২৪ সালে জনগণ যে অভ্যুত্থান ঘটিয়েছিল, সেটাকে জনগণের হাত থেকে কেড়ে নিয়ে উলটো দিকে যাত্রার ভয়াবহ প্রচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের অর্জন যেভাবে জনগণের হাতছাড়া হয়ে গিয়েছিল, জুলাই গণঅভ্যুত্থানের ক্ষেত্রেও সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি হচ্ছে।

১৯ ঘণ্টা আগে

২ সাংবাদিক ও ২৫ অভিনয়শিল্পীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দুই সাংবাদিক ও ২৫ জন নাট্যব্যক্তিত্ব এবং অভিনয়শিল্পীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্ররোচনা, সহযোগিতা ও উসকানি দেওয়ার অভিযোগ জমা দেওয়া হয়েছে।

১ দিন আগে