প্রতিবেদক, রাজনীতি ডটকম

আজ শুভ মহালয়া। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা রোববার (২১ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই পিতৃপক্ষের সমাপ্তি ঘটেছে এবং দেবীপক্ষের সূচনা হয়েছে। এই শুভ মুহূর্ত থেকেই পূজার আনুষ্ঠানিক ক্ষণগণনা শুরু হলো।
শ্রীশ্রী চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসেবে পরিচিত। এই ‘চণ্ডী’তে বর্ণিত আছে দেবী দুর্গার সৃষ্টি ও তাঁর মহিমার কাহিনি। ভক্তদের বিশ্বাস, আজকের দিনে দশভুজা দেবী শক্তিরূপে মণ্ডপে মণ্ডপে অধিষ্ঠান নেবেন।
মহালয়া উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে ঘট স্থাপন ও বিশেষ পূজা অনুষ্ঠিত হচ্ছে। ভোরের শেফালি-ঝরা প্রভাতে ধ্বনিত হচ্ছে চণ্ডীপাঠের জলদকণ্ঠ। একই সঙ্গে পিতৃপক্ষের তর্পণের সমাপন ঘটেছে আজ।
শারদীয় দুর্গাপূজার অপরিহার্য অংশ হিসেবে মহালয়া শুধু দেবী আবাহনের দিন নয়, এটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে নতুন শুভ সময়ের সূচনাও বটে।

সংগঠনের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতার লক্ষ্যে ঢাকাসহ বাংলাদেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ র
১ ঘণ্টা আগে
রাজধানীর ফুটপাত ও সড়ক থেকে অবৈধ দখলদার উচ্ছেদে দ্বিতীয় দিনের মতো মাঠে নেমেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল শুরু হওয়া এই বিশেষ অভিযানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের এলাকায় ব্যাপক উচ্ছেদ কার্যক্রম চালানো হচ্ছে।
২ ঘণ্টা আগে
দুই বন্ধুপ্রতীম দেশের ঐতিহাসিক সম্পর্ক, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যেই এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
আজ বুধবার জাতীয় সংসদ অধিবেশনে এই মুলতবি প্রস্তাবটি উত্থাপন করেন সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। এরপর স্পিকার এ প্রস্তাবের ওপর আলোচনার জন্য দিনক্ষণ নির্ধারণ করেন।
১৫ ঘণ্টা আগে