অন্তর্বর্তীকালীন সরকারের শপথের সময় জানালেন সেনাপ্রধান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের ‘প্রধান উপদেষ্টা হিসেবে’ অধ্যাপক মুহাম্মদ ইউনূস অত্যন্ত সফলভাবে তার কাজ সমাধান করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান।

আগামীকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮টার দিকে শপথ গ্রহণ হতে পারে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি।

সেনাপ্রধান বলেন, কাল শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। বিকেলে করার প্রস্তাব ছিল, কিন্তু খুব টাইট হয়ে যাবে। রাত ৮টা নাগাদ হতে পারে। তিনি দুপুর ২টা ১০ আসবেন। ৪০০ জন লোকের উপস্থিতি এখানে থাকবে।

অধ্যাপক ইউনূসের সাথে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা সব ধরনের সহায়তা করবো। আমি আশা করছি তিনি সুন্দরভাবে সবকিছু সফলভাবে সমাধান করতে পারবেন। তিনি আমাদের সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাবেন।

আগামীকাল দুপুরে ড. ইউনূসকে রিসিভ করতে তিন বাহিনী প্রধানই এয়ারপোর্টে থাকবেন বলে জানিয়েছেন তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা নিয়ে করা এক প্রশ্নে তিনি বলেন, ‘আমার ধারণা আপাতত ১৫ জন হতে পারে। তারপরও দুই-একজন করতে পারে। মোটামুটি একটা দাঁড়িয়েই যাচ্ছে। যেহেতু ফরমালি প্রকাশ করা হয়নি তাই এখন কথা বলতে চাচ্ছি না।’

দেশে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে প্রশ্নের উত্তরে সেনাপ্রধান বলেন, ‘পুলিশ এখন ডিউটিতে নেই। একটা বড় ফোর্সের ভয়েড সৃষ্টি হয়েছে। এটা সেনাবাহিনী দিয়ে পূরণ করা সম্ভব না।’

খুব শিগগিরই পুলিশ পুনর্গঠিত হবে আশা প্রকাশ করে ওয়াকার উজ জামান বলেন, ‘পুলিশ কাজে নেমে যাবে যখন তখন ভয়েডটা পূরণ করতে পারবো। পুলিশ বিশাল একটা ফোর্স। এই ফোর্স যদি নিষ্ক্রিয় হয়ে যায় এই ভয়েড হয় এটা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী কারো পক্ষে পূরণ করা সম্ভব না।’

‘আমি নিশ্চিত পুলিশ খুব শিগগিরই পুনর্গঠিত হবে। এ সমস্ত ভ্যানডালিজম প্রতিহত করতে সমর্থ হবে। এ সমস্ত কাজে যারা জড়িয়েছে তাদের আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা আমরা করবো।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

১৭ শিক্ষকের মাদরাসায় ১৯ পরীক্ষার্থীর সবাই ফেল

স্থানীয়দের অভিযোগ, মাদরাসাটি প্রত্যন্ত চলনবিল অঞ্চলে ও উপজেলা সদর থেকে ৮/৯ কিলোমিটার দূরে হওয়ায় এখানকার অনেক শিক্ষক ভাঙ্গুড়া উপজেলা সদরে বসবাস করেন। ফলে মাদরাসায় শিক্ষকদের উপস্থিতি নিয়মিত নয়। এসব কারণে মাদরাসায় নেই কাঙ্ক্ষিত শিক্ষার্থীও। দাখিল পরীক্ষায় ফলাফল বিপর্যয়ও ধারাবাহিকভাবে চলে আসছে।

১০ ঘণ্টা আগে

এসএসসিতে ক্যাডেট কলেজে শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ৯৮.২২% পরীক্ষার্থী

আগের বছরগুলোর মতো এ বছরের এসএসসি পরীক্ষাতেও ক্যাডেট কলেজগুলো ঈর্ষণীয় ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। এবার ১২টি ক্যাডেট কলেজ থেকে মোট ৬১৮ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিল, যাদের সবাই পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬০৭ জন, যা মোট পরীক্ষার্থীর ৯৮ দশমিক ২২ শতাংশ।

১০ ঘণ্টা আগে

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত— ম্যানেজিং কমিটির হাতেই ফিরছে শিক্ষক নিয়োগ

সভার কার্যবিবরণী থেকে জানা যায়, এনটিআরসিএ চেয়ারম্যান তার সংস্থার কার্যক্রম সম্পর্কে সভাকে অবহিত করেন। পরে সিদ্ধান্ত হয়, ২০১৫ সালের পরিপত্র অনুযায়ী এনটিআরসিএ যে শিক্ষক নিয়োগের সুপারিশ করে আসছে গত ১১ বছর ধরে, সে কার্যক্রম বন্ধ থাকবে। এনটিআরসিএ কেবল ২০০৫ সালের মূল আইন অনুযায়ী নিবন্ধন ও প্রত্যয়নের কাজ ক

১১ ঘণ্টা আগে

সব মামলায় জামিন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মুক্তিতে ‘বাধা নেই’

এক মাস পর সে মামলাতেও জামিন পেলেন সাবেক এই প্রধান বিচারপতি। ফলে তার মুক্তিতে বাধা নেই বললেও পুলিশ আবার নতুন কোনো মামলায় তাকে গ্রেপ্তারের আবেদন জানাবে কি না, তা নিয়ে সংশয় জানিয়েছেন আইনজীবীরা।

১২ ঘণ্টা আগে