কলকাতায় এমপি আনার খুন, ঢাকায় মেয়ের মামলা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি বাড়িতে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনারকে খুনের ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহত সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বাদী হয়ে হত্যা মামলাটি করেছেন।

বুধবার (২২ মে) সন্ধ্যায় মামলাটি নথিভুক্ত হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক।

তিনি বলেন, নিহত সংসদ সদস্যের মেয়ে এই হত্যা মামলা দায়ের করেছেন। এখন তদন্ত-পূর্বক আসামিদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

ভারতের পশ্চিমবঙ্গে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যার অভিযোগ উঠেছে। তবে এখনও তার মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

বুধবার (২২ মে) বিকেলে নিউটাউনের সঞ্জীবা গার্ডেনস থেকে বেরিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের আইজি সিআইডি অখিলেশ চতুর্বেদী জানান, এখন পর্যন্ত মরদেহ উদ্ধার হয়নি। আমরা তদন্ত শুরু করেছি। আমাদের কাছে যা তথ্য রয়েছে, তাতে ১৩ তারিখে তিনি এই ভবনে ঢুকেছিলেন। তবে এর আগে এসেছিলেন কিনা সেটি আমরা জানি না।

বুধবার (২২ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, পশ্চিমবঙ্গের যে ফ্ল্যাটে এমপি আনার ছিলেন, সেখানে তার লাশ পাওয়া যায়নি।

দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এক সংবাদ সম্মেলেন জানান, আনারকে কলকাতার নিউটাউনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ থেকে তিনজনকে আটক করা হয়েছে। তারা তিনজনই বাংলাদেশি। খুনের মোটিভ এখনও জানা যায়নি। তদন্তের স্বার্থে এখন বিস্তারিত কিছু বলতে পারছে না ভারতীয় পুলিশ।

মুমতারিন ফেরদৌস ডোরিন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বুধবার (২২ মে) বিকেলে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি আমার বাবার হত্যার বিচার চাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলছেন, তুমি বলেছিলে আমি চেষ্টা করে খুঁজে পেয়েছি। ধৈর্য্য ধরো তুমি, বিচার হবে।’

এর আগে আজ বিকেলে ডিবি কার্যালয়ে যান ডোরিন। সেখানে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি বাবা হত্যার বিচার দাবি করে সাংবাদিকদের বলেন, ‘আমি এতিম হয়ে গেলাম। যারা আমার বাবাকে হত্যা করেছে আমি তাদের বিচার চাই, ক্রস কিংবা ফাঁসিতে ঝুলতে দেখতে চাই।’

সংসদ সদস্য আনারের দুই কন্যার মধ্যে ডোরিন ছোট। বড় কন্যা চিকিৎসক আর ছোটকন্যা ডোরিন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে পড়ছেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও শেষ হয়েছে। এতে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়ায়। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হয়।

১১ ঘণ্টা আগে

খুলনা-চট্টগ্রামসহ ৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

১১ ঘণ্টা আগে

জাতীয় প্রেস ক্লাবে জমকালো কাওয়ালী সন্ধ্যা

অনুষ্ঠানে 'আলী আলী মওলা আলী', 'পর্দা হ্যায় পর্দা', 'আমার দেহ মন বলে নবী নবী', 'ইশ্কে নবী দিল মে পয়দা করো', 'দমাদম মাস্ত কালান্দর' ও 'খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা'-সহ জনপ্রিয় বেশ কিছু উর্দু, হিন্দি ও বাংলা কাওয়ালী পরিবেশন করা হয়।

১ দিন আগে

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু

সামিট জানিয়েছে, ধীরে ধীরে সরবরাহ বাড়িয়ে ১৫ আগস্ট রাত ২টার দিকে টার্মিনালের পূর্ণ সক্ষমতা অনুযায়ী প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষে কাজ চলছে।

১ দিন আগে