এলডিসি থেকে উত্তরণ ৩ বছর পেছাতে আবেদন সরকারের

প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে চূড়ান্ত উত্তরণের সময়সীমা আরও তিন বছর পিছিয়ে ২০২৯ সাল পর্যন্ত নির্ধারণের জন্য জাতিসংঘের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে বাংলাদেশ। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এই আবেদন করা হয়।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, গত বুধবার ইআরডি সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) অধীন ‘কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি’র (সিডিপি) কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বর্তমান দেশি-বিদেশি বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা উল্লেখ করে উত্তরণ-প্রস্তুতির সময়সীমা বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, এলডিসি থেকে উত্তরণের চূড়ান্ত সময়কাল ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলে বাংলাদেশ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আরও কিছুটা সময় ও স্বস্তি পাবে। বর্তমান বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি এবং অভ্যন্তরীণ সংস্কার প্রক্রিয়ার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতিসংঘের আগের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশের এলডিসি তালিকা থেকে চূড়ান্তভাবে বেরিয়ে যাওয়ার কথা ছিল। বর্তমানে চূড়ান্ত উত্তরণের আগে তৃতীয় পর্যায়ের পর্যালোচনা প্রক্রিয়া চলমান রয়েছে। বাংলাদেশের এই আবেদনের ফলে উত্তরণ প্রক্রিয়া ও এর পরবর্তী আন্তর্জাতিক সুযোগ-সুবিধা বজায় রাখার ক্ষেত্রে নতুন সমীকরণ তৈরি হতে পারে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এক দিনে হাম ও উপসর্গ নিয়ে ১২ মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫৪ জন এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৭৪ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ ৫ এপ্রিল (সকাল ৮টা) পর্যন্ত সারা দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২৯ জন এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭০ জন।

৩ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানাল বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সাময়িক বিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ; যা এই অঞ্চলে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে একটি উৎসাহব্যাঞ্জক অগ্রগতি বলে মনে করে ঢাকা।

৩ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতির দাবি সরকার দলীয় এমপির

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহোদর প্রয়াত আরাফাত রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য মুজিবুর রহমান। তিনি একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ারও মুক্তিযোদ্ধার স্বীকৃতি চেয়েছেন।

৩ ঘণ্টা আগে

সংরক্ষিত আসনে রাজপথের ত্যাগীরা অগ্রাধিকার পাবে: চিফ হুইপ

চিফ হুইপ জানান, নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানো সরকারের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, ‘আমরা চাই নারীরা আরও বেশি করে সংসদে আসুক। এতে গণতন্ত্র শক্তিশালী হবে এবং নারীর ক্ষমতায়ন ত্বরান্বিত হবে।’

৪ ঘণ্টা আগে