হামের উপসর্গ নিয়ে ১৯ দিনে ৯৪ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ২৩: ১৪
স্বাস্থ্য অধিদপ্তরের লোগো

সারা দেশে গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে ৯ শিশুর মৃত্যু নিশ্চিত করা হয়েছে। একই সময়ে সারা দেশে ৭১১ জন শিশুর শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ ছাড়া দেশের বর্তমান হাম পরিস্থিতির সার্বিক চিত্রও বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়।

এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম সন্দেহে ৫ হাজার ৭৯২ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পরীক্ষায় ৭৭১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে। এই বিভাগে মোট ৩১৮ জন শিশু হামে আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৯৪৭টি শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৪২ জনের শরীরে হাম শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৮ জন ঢাকা বিভাগের। এই ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে নতুন কোনো হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।

বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের পর দ্বিতীয় সর্বোচ্চ ৮ জন রোগী শনাক্ত হয়েছে রাজশাহী বিভাগে। এ ছাড়া খুলনা ও সিলেট বিভাগে ৫ জন করে এবং চট্টগ্রামে ৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। বরিশাল ও রংপুর বিভাগে ১ জন করে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সিলেটে ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস, ঢাকাসহ ৯ জেলায় তাপপ্রবাহের দাপট

ঢাকাসহ দেশের অন্তত ৯টি জেলায় গরমের দাপট কমছে না। ঢাকা, ফরিদপুর, নারায়ণগঞ্জ ও বরিশালসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েক দিন এই গরম আবহাওয়া আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

৬ ঘণ্টা আগে

শিক্ষাবিদ ড. সফিউদ্দিন আহমদের স্মরণে উদীচীর শোকসভা

উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলমের সভাপতিত্বে সভায় আলোচনায় অংশ নেন সংগঠনের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক ও গবেষক দীপংকর গৌতম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকির হোসেন, উদীচীর সহ-সাধারণ সম্পাদক ইকবালুল হক খান এবং সম্পাদকমণ্ডলীর সদস্য বিজন রায়সহ আরও অন

৬ ঘণ্টা আগে

মেয়েকে নিয়ে সিনেমা হলে প্রধানমন্ত্রী, কোন সিনেমা দেখলেন?

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ধানমন্ডির জিগাতলায় অবস্থিত স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার সিনেমা হলে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শুরু হওয়া শো দেখেন তারা।

১৪ ঘণ্টা আগে

‘বনলতা এক্সপ্রেস’ দেখতে মেয়েকে নিয়ে সিনেমা হলে প্রধানমন্ত্রী

উল্লেখ্য, ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি এবার বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন তানিম নূর। প্রযোজনায় বুড়িগঙ্গা টকিজ, সহ-প্রযোজনায় হইচই স্টুডিওস এবং সার্বিক সহযোগিতা করেছে ডোপ প্রোডাকশন্স। এটির গল্প হুমায়ূন আহমেদ রচিত উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত।

২০ ঘণ্টা আগে