ডিজির ভারত সফর নিয়ে গোপনীয়তা নেই : বিজিবি

ডেস্ক, রাজনীতি ডটকম

মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর ভারত সফর নিয়ে কোনো গোপনীয়তা নেই বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের কিছু গণমাধ্যমে ‘বিজিবি প্রধানের ভারত সফর নিয়ে গোপনীয়তা, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু গণমাধ্যমে এমন সংবাদ সীমান্ত রক্ষাকারী বাহিনীটির ভাবমূর্তি বিনষ্টের পাশাপাশি জনমনেও বিভ্রান্তি সৃষ্টি করছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) দিনগত রাতে বিজিবির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এমন তথ্য জানানো হয়। পোস্টে জানানো হয়, গত ২৭ ডিসেম্বর বিজিবির নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজে আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ভারতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে মর্মে পোস্ট দেওয়া হয়। এই ফেসবুক পোস্টের ওপর ভিত্তি করে দেশের গণমাধ্যমগুলোতে সংবাদও প্রকাশিত হয়। এছাড়াও ওই সম্মেলনের বিষয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক একাধিক প্রেস ব্রিফিংয়েও উল্লেখ করা হয়। তাছাড়া বর্তমানে সীমান্তে জনগণের সঙ্গে একাত্ম হয়ে বিজিবি যে ভূমিকা পালন করছে ঠিক সেই সময়ে এ ধরনের নেতিবাচক পোস্টসমূহের কারণে সবার মনে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

আগামী ১৭-২১ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লীতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বিজিবি ছাড়াও দেশের অন্যান্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিগণও অংশগ্রহণ করবেন। এখানে গোপনীয়তার কিছু নেই এবং বিজিবির পক্ষ থেকে কোনো গোপনীয়তার চেষ্টাও করা হয়নি। অনুগ্রহপূর্বক বিভ্রান্তিমূলক পোস্ট করা কিংবা বিভ্রান্ত হওয়া থেকে থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা হলো।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আইসিটির বিচারপ্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

বুধবার (২৯ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাপলা চত্বর মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিলের প্রসঙ্গ তুলে এসব মন্তব্য করে এইচআরডব্লিউ।

১৯ ঘণ্টা আগে

অর্গানিক ডিম পরিবেশের জন্য বেশি ক্ষতিকর, বলছে নতুন গবেষণা

গবেষণায় দেখা গেছে, পুরো উৎপাদন ব্যবস্থা অর্গানিক ফ্রি-রেঞ্জ হলে বছরে প্রায় ২৩ লাখ ১৬ হাজার টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য (tCO2e) গ্রিনহাউস গ্যাস নির্গত হবে।

২০ ঘণ্টা আগে

সময়োপযোগী সিদ্ধান্তের অভাবে শিল্পে গ্যাস সংকট, সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

সমস্যা সমাধানে ব্যবসায়ীরা আশাবাদী মন্তব্য করে বিটিএম সভাপতি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের পরিস্থিতি বুঝার চেষ্টা করছেন। বিদ্যমান অবস্থায় সরকারের যে মনোযোগ পাওয়া যাচ্ছে তা গেলো ১৭ বছর পাওয়া গেলে বর্তমানের দুরবস্থা হতো না।’

২১ ঘণ্টা আগে

হাইকোর্টের শ্যোন অ্যারেস্ট সংক্রান্ত আদেশ স্থগিত

কয়েকজন ব্যক্তির দায়ের করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট রায় দেন যে, সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলে তাদের গ্রেপ্তার, শ্যোন অ্যারেস্ট বা কোনোভাবে হয়রানি করা যাবে না। একইসাথে আবেদনকারীদের বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও নিপীড়ন করা কেন আইনি কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না

২১ ঘণ্টা আগে