খুলনায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

খুলনা প্রতিনিধি
মরদেহের প্রতীকী ছবি

খুলনায় এবার যুবলীগ নেতা আল আমিনকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর পূর্ব বানিয়াখামার লোহারগেট এলাকায় এ ঘটনা ঘটে। তার নামে খুলনা সদর থানায় হত্যা ও মাদকসহ ১০ টি মামলা রয়েছে। আল আমিন ওই এলাকার জাহাঙ্গীর শেখের ছেলে। তিনি খুলনা সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পূর্বশত্রুতা জেরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধারাল চাপাতি দিয়ে আল আমিনের ডান পায়ের হাঁটুতে, বাম পায়ের হাঁটুর ওপরে, বাম হাতের চারটি আঙুলে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আল আমিনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৭ ধরনের মামলায় মধ্যস্থতার ক্ষমতা পেল সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস

আইনগুলো হলো— পারিবারিক আদালত আইন, ২০২৩; পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩; যৌতুক নিরোধ আইন, ২০১৮; নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০; দণ্ডবিধি, ১৮৬০; সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এবং নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১।

৩ ঘণ্টা আগে

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

বুধবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পরিস্থিতি সামাল দিতে বিকল্প উপায়ে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বাড়ানোর চেষ্টা চলছে।

৩ ঘণ্টা আগে

সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকে অভিযোগ: ইসলামী ব্যাংকের কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ইসলামী ব্যাংকের ওই কর্মকর্তার নাম মোহাম্মদ ইয়াসীন আলী। তিনি ব্যাংকটির ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। গতকাল মঙ্গলবার তাকে সাময়িক বরখাস্ত করে ব্যাংকের ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করা হয়েছে।

৪ ঘণ্টা আগে

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর

বুধবার (১২ আগস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

৪ ঘণ্টা আগে