খাগড়াছড়ি প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সর্বাত্মক সহায়তা করা হবে।
শুক্রবার (২৩ আগস্ট) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ে সুশীল সমাজের সঙ্গে মত নিবিনিময়কালে তিনি এসব কথা বলেছেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কেউ যেন কষ্ট না পায়, সেজন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। দেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ রয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, প্রতিটি ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রেখে বর্তমান সরকার কাজ করতে বদ্ধপরিকর। এজন্য সকলকে ভাই ভাই হিসেবে বসবাস করার পরামর্শ দেন তিনি।
এছাড়া তিনি খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন নিয়েও কথা বলেন।
তিনি জানান, নতুন পরিষদে বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে দুজন প্রতিনিধিও রাখা হবে।
এ সময় পুলিশ সুপার মুক্তা ধর, সাবেক অধ্যক্ষ ড. সুধীন কুমার চাকমা, বোধিসত্ব দেওয়ান, মথুরা বিকাশ ত্রিপুরা, সেফালিকা ত্রিপুরা ও তরুণ কুমার ভট্টাচার্য বক্তব্য রাখেন।
গতকাল বৃহস্পতিবার থেকে বন্যায় প্লাবিত হয়ে চরম বিপর্যয়ে পড়েছে খাগড়াছড়ি জেলার লক্ষাধিক বাসিন্দা। এরই মধ্যে চেঙ্গি, মাইনি ও কাসালং নদীর পানি বিপৎসীমার দুই থেকে ছয় ফিট অতিক্রম করায় আশেপাশের এলাকা পানিতে নিমজ্জিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নতুন এক গবেষণায় দেখা গেছে, খাদ্যবর্জ্য ল্যান্ডফিলে না পাঠিয়ে বিকল্প ব্যবস্থায় নেওয়া হলে সংশ্লিষ্ট জলবায়ু প্রভাব ৮৯ থেকে ৯৯ শতাংশ পর্যন্ত কমতে পারে। একই সঙ্গে পানিতে অতিরিক্ত পুষ্টি উপাদান জমে শৈবাল বৃদ্ধির মতো ‘ইউট্রোফিকেশন’ সমস্যাও কমানো সম্ভব।
১৪ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী।
১৫ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
১৬ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ী আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
১৬ ঘণ্টা আগে