ত্রাণ কার্যক্রম পরিদর্শনে ফিলিস্তিনের রাষ্ট্রদূত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

শুক্রবার ( ২৩ আগস্ট) রাষ্ট্রদূত এ ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম পরিদর্শন করেন।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এক হ্যান্ডলে এক পোস্টে লেখেন, ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান আজ আমাদের ত্রাণ কার্যক্রম দেখতে এসেছিলেন। আমাদের বিশাল কর্মযজ্ঞ দেখে তিনি অভিভূত হয়েছেন এবং দুর্গতদের জন্য গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

ফিলিস্তিনি রাষ্ট্রদূতের এই মানবিক তৎপরতা মুসলিম ভ্রাতৃত্বের উজ্জ্বল নমুনা হয়ে থাকবে বলে মনে করেন তিনি।

বাংলাদেশের ১২ জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যায় লাখ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব এলাকায় ত্রাণ সহায়তা কার্যক্রম চালাচ্ছে বিভিন্ন সংস্থা, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

খাদ্যবর্জ্য থেকে কম্পোস্ট, মাইক্রোপ্লাস্টিক দূষণের ঝুঁকিতে কৃষিজমি: গবেষণা

যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নতুন এক গবেষণায় দেখা গেছে, খাদ্যবর্জ্য ল্যান্ডফিলে না পাঠিয়ে বিকল্প ব্যবস্থায় নেওয়া হলে সংশ্লিষ্ট জলবায়ু প্রভাব ৮৯ থেকে ৯৯ শতাংশ পর্যন্ত কমতে পারে। একই সঙ্গে পানিতে অতিরিক্ত পুষ্টি উপাদান জমে শৈবাল বৃদ্ধির মতো ‘ইউট্রোফিকেশন’ সমস্যাও কমানো সম্ভব।

১৪ ঘণ্টা আগে

হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী

রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী।

১৫ ঘণ্টা আগে

সালমান শাহ হত্যা মামলায় বিমানবন্দর থেকে গ্রেপ্তার ডন

রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

১৬ ঘণ্টা আগে

বিদ্যুৎ উৎপাদনে অর্থনীতি-পরিবেশ-জনস্বার্থকে গুরুত্বের নির্দেশ প্রধানমন্ত্রীর

রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ী আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

১৬ ঘণ্টা আগে