দেশের বাজারে ৪ মডেলের রয়্যাল এনফিল্ড, দাম কত

ডেস্ক, রাজনীতি ডটকম
রয়্যাল এনফিল্ড মিটিওর ৩৫০

অবশেষে বাংলাদেশের বাজারে এলো ভারতীয় শিল্পগোষ্ঠী আইশার মোটরসের নিয়ন্ত্রণাধীন মোটরসাইকেল রয়্যাল এনফিল্ড। সোমবার (২১ অক্টোবর) মোটরসাইকেল ব্র্যান্ডটির বাংলাদেশি পরিবেশক ইফাদ মোটরস চারটি ৩৫০ সিসির রয়্যাল এনফিল্ড উন্মোচন করেছে। মডেল চারটি হলো- হান্টার, ক্লাসিক, বুলেট ও মিটিওর।

রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০

মোটরসাইকেলগুলো দাম রাখা হয়েছে ৩ লাখ ৪০ হাজার থেকে ৪ লাখ ৩৫ হাজার টাকার মধ্যে। এর মধ্যে হান্টার ৩৫০ সিসির মূল্য শুরু হয়েছে ৩ লাখ ৪০ হাজার টাকা থেকে। তবে রঙের ভিন্নতার ওপর ভিত্তি করে দাম বাড়তে পারে।

ক্লাসিক ৩৫০-এর দাম শুরু হয়েছে ৪ লাখ ৫ হাজার টাকা থেকে, আর বুলেট ৩৫০-এর মূল্য শুরু হয়েছে ৪ লাখ ১০ হাজার টাকা থেকে। হাইওয়ে রাইডারদের প্রিয় মিটিওর ৩৫০-এর দাম শুরু হয়েছে ৪ লাখ ৩৫ হাজার টাকা থেকে।

রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০

মঙ্গলবার সকাল থেকে শুরু হবে মোটরসাইকেলগুলোর প্রি-বুকিং। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৪৫ দিন পর মোটরসাইকেল ডেলিভারি শুরু করবে কোম্পানিটি।

এর আগে জানা যায়, এই চারটি মডেলে থাকবে উন্নত ফুয়েল ইনজেকশন সিস্টেম এবং পরিমার্জিত সিঙ্গেল-সিলিন্ডার 'জে' (J) সিরিজের ইঞ্জিন। এছাড়া রং ও ব্রেকিং সিস্টেমের ওপর ভিত্তি করে আলাদা ভেরিয়েন্টও থাকবে।

রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০

কুমিল্লার চৌদ্দগ্রামে মোটরসাইকেল উৎপাদন কারখানা তৈরি করেছে ইফাদ মোটরস। দীর্ঘ দুই দশক ইঞ্জিন সক্ষমতার ওপর বিধিনিষেধ আরোপ করে রাখার পর ২০২৩ সালে বাংলাদেশ সরকার স্থানীয়ভাবে উৎপাদিত ৩৭৫ সিসি পর্যন্ত ইঞ্জিন সক্ষমতার মোটরসাইকেলের অনুমোদন দেয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২০ আগস্ট

এ নির্বাচনে ‘নির্বাচনি কর্তা’ হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তার কার্যালয়েই মনোনয়নপত্র জমা ও বাছাই কার্যক্রম সম্পন্ন হবে। ভোট গ্রহণ হবে জাতীয় সংসদের অধিবেশন কক্ষ।

৩ ঘণ্টা আগে

৪ বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চার বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।

৪ ঘণ্টা আগে

অনিয়ম-দুর্নীতির অভিযোগ, বিমানের সব পদোন্নতি স্থগিত

গত ৩ আগস্ট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শারমিন আক্তারের সই করা এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসে পদোন্নতি-সংক্রান্ত গুরুতর অভিযোগ তদন্তে মন্ত্রণালয় একটি কমিটি গঠন করবে। তদন্তের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

৪ ঘণ্টা আগে

কায়রোতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

এছাড়া বিশেষ আলোচনা সভায় বক্তব্য রাখেন মিশরের বিখ্যাত আল আজাহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর সভাপতি নোমানুল করিম, কায়রো বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল আমিন আকন্দ, ইয়াসমিনা টেক্সটাইলের ব্যবস্থাপক ইব্রাহীম হাসান। এতে সমাপনী বক্তব্য রাখেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স গৌতম কুম

৫ ঘণ্টা আগে