ডেস্ক, রাজনীতি ডটকম

টানা ১০ দিন বন্ধ থাকার পর আজ রোববার (২৮ জুলাই) সারা দেশে মোবাইল ইন্টারনেট তথা ফোরজি সেবা চালু হতে শুরু করেছে। কিন্তু ফেসবুক, টিকটক এখনই চালু হবে না।
আজ বিকেল ৩টা থেকে ফোরজি নেটওয়ার্ক সেবা পাওয়া যাচ্ছে। এসময় বাংলাদেশ সচিবালয়ে ফোরজি সেবা মিলেছে। তবে শুরুতে ধীরগতি থাকবে বলে অপারেটররা জানিয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রোববার (২৮ জুলাই) সকালে আগারগাঁওয়ে বিটিআরসিতে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে ফোরজি নেটওয়ার্ক চালুর কথা জানান। আর গ্রাহকেরা তিন দিনের জন্য ৫ জিবি ডাটা পাবেন।
পলক বলেন, আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আজকে বিকাল ৩টার সময় মোবাইল নেটওয়ার্কের ফোরজি ইন্টারনেট কানেকটিভিটি পুনঃস্থাপন করতে পারবো। বিকেল ৩টার পর থেকে সারা দেশে মোবাইল নেটওয়ার্কের ফোরজি ইন্টারনেট পুনঃস্থাপনের জন্য প্রযুক্তিগত সহায়তা দেব।
তিনি জানান, গত ১৭ জুলাই থেকে ২৮ জুলাই- এই ১০ দিন সময়ের মধ্যে মোবাইল নেটওয়ার্ক ফোরজি অনেক ক্ষেত্রে সাময়িকভাবে, ১৭ ও ১৮ জুলাই কিছু কিছু জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার অনুরোধ এবং নির্দেশনা সাপেক্ষে বিটিআরসি ও এনটিএমসি থেকে প্রযুক্তিগত সহায়তা প্রদান করি। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার জন্য কিছু কিছু জায়গায় সাময়িকভাবে (বন্ধ করি)। ১৮ জুলাই বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মহাখালীর ত্রাণ পুনবার্সন অধিদপ্তরের নিচতলায় সার্ভার সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতার মধ্যে ১৯ জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি করে, যা সময়-সময় শিথিল রেখে এখনো বলবৎ রয়েছে। কারফিউর আগেই ১৭ জুলাই মধ্যরাত থেকে ফোরজি নেটওয়ার্ক বন্ধ করায় দেশের মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়।

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় দেওয়া ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
৫ ঘণ্টা আগে
বিশ্বের কিছু অংশে আগামীকাল বুধবার (১২ আগস্ট) সূর্যগ্রহণ দেখা যাবে। কোথাও এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হিসেবে দেখা যাবে। পূর্ণগ্রাসের এই অবস্থা আড়াই মিনিটেরও কম সময় স্থায়ী হবে। আবার কোনো কোনো অঞ্চলে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ।
৬ ঘণ্টা আগে
দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় টার্মিনালটির কার্যক্রম আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘এর একটি অংশ এখন চালু রয়েছে। তবে অন্য অংশটি এখনও পুরোপুরি সচল হয়নি। দ্বিতীয় অংশটি সচল করতে গেলে বর্তমানে চলমান অংশটিও সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।’
৬ ঘণ্টা আগে
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়ে গেছে। আগামী ২৭ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে