আবিষ্কারের গল্প

কফি এলো যেভাবে

মাহমুদুল হাসান উৎস
চায়ের পরে সারা বিশ্বে জনপ্রিয় পানীয় হলো কফি

শহরকেন্দ্রিক সমাজব্যবস্থায় জনপ্রিয় এক পানীয় কফি। আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ভীষণভাবে জুড়ে আছে এই পানীয়। ডায়েট থেকে শুরু করে ক্লান্তি দূর করতে কফির তুলনা নেই।

কফি এলো যেভাবেশহরকেন্দ্রিক সমাজব্যবস্থায় জনপ্রিয় এক পানীয় কফি। আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ভীষণভাবে জুড়ে আছে এই পানীয়। ডায়েট থেকে শুরু করে ক্লান্তি দূর করতে কফির তুলনা নেই। মাজব্যবস্থায় জনপ্রিয় এক পানীয় কফি। আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ভীষণভাবে জুড়ে আছে এই পানীয়। ডায়েট থেকে শুরু করে ক্লান্তি দূর করতে কফির তুলনা নেই।

পরিমাণের দিক থেকে ইউরোপ- আমেরিকায় সবচেয়ে বেশি কফি পান করা হলেও বাংলাদেশও পিছিয়ে নেই। ঢাকা শহরের প্রায় প্রতিটি মোড়েই কফি শপ দেখতে পাওয়া যায়। ঢাকার পাশাপাশি গ্রামগঞ্জেও ছড়িয়ে পড়েছে এই পানীয়।

কফির এতটা জনপ্রিয়তার কারণইবা কী কিংবা কখন আবিষ্কার হয়েছিল কফি?

কফির আবিষ্কার নিয়ে কয়েকটি গল্প প্রচলিত। নবম শতকে আফ্রিকা মহাদেশের দক্ষিণ ইথিওপিয়ায় কাফা অঞ্চলে খালেদ কালদি নামে এক আরব রাখাল বালক ছিল।

একদিন ছাগল চরানোর সময় সে দেখতে পেল, তার ছাগলগুলো বেরি-জাতীয় এক প্রকার ফল খাচ্ছে। এমনকি সেদিন রাতে ছাগলগুলো সারা রাত না ঘুমিয়েই পার করে দিল। এই ব্যাপার নিয়ে বেশ চিন্তিত ছিল কালদি। পরদিনও একই ঘটনার পুনরাবৃত্তির পর সে বুঝতে পারল সবকিছুর মূলে এই বেরি- জাতীয় ফল।

এই বেরি-জাতীয় ফল সংগ্রহ করে নিজের বাড়িতে নিয়ে যায় কালদি। পরদিনই সেই ফল নিয়ে স্থানীয় মসজিদের ইমামের কাছে হাজির সে। ফলগুলো কাঁচা খাওয়া সম্ভব ছিল না, তাই

ইমাম সেই ফলগুলোকে আগুনে পোড়ানোর সিদ্ধান্ত নেন। কিছুক্ষণ পর দেখা যায় যে এই ফলগুলো থেকে বেরোচ্ছে দারুণ সুগন্ধ। পরে ইমাম এবং তার ছাত্ররা এ ফল সেদ্ধ করে দেখার চিন্তা করেন। তারা এই ফল সেদ্ধ করে তৈরি করেছিলেন পানীয়।

ধারণা করা হয়, এভাবেই প্রথম কফি আবিষ্কার হয়েছিল। সে সময়ের অনেক পর ইয়েমেনসহ স্থানীয় কয়েকটি দেশে ব্যবসায়ীদের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল কফি।

কফির উৎপত্তির ইতিহাসের অন্য প্রচলিত কাহিনিটি হচ্ছে ইয়েমেনের একজন সুফির নামে। অনেকে বলেন, ইয়েমেনের ঘোতুল আবদুল নুরুদ্দীন আবুল আল হাসান আল সাদিলি নামের এক সুফিসাধকই প্রথম কফি আবিষ্কার করেছিলেন। এই সুফিসাধক একবার বেড়াতে গিয়েছিইলেন ইথিওপিয়ায়। তখন । একটি পাখিকে নাম না জানা লাল রঙের একটি ফল খেতে দেখেন। ফলটি দেখে তিনি কৌতূহল প্রকাশ করেন এবং নিজে সেটা খাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর অনেক চাঙা এবং সতেজ অনুভব করার পর পুড়িয়ে এবং পানিতে সেদ্ধ করে কফি বানানের চিন্তা করেন তিনি।

কফি নিয়ে আরও একটি কাহিনি প্রচলিত আছে। অনেকের মতে, ওমর নামে ইয়েমেনে একজন শেখ ছিলেন। তিনি অসুস্থ ব্যক্তিদের সুস্থ করতেন এবং এ জন্য পুরো দেশেই খ্যাতি ছিল তার। একবার তাকে মোকা থেকে ওসাবের মরুভূমিতে নির্বাসন দেয়া হয়েছিল। তার নির্বাসনের সময়ে একদিন ক্ষুধার জ্বালায় ঘুরতে ঘুরতে তিনি কফিগাছের পাশে বসেন। সে সময় লাল রঙের কিছু ফল পড়ে ছিল তার চারপাশে। সেই ফলগুলো মুখে দেয়ার পর তিতা অনুভব হওয়ায় তিনি সেগুলোকে পুড়িয়ে ফেলেন।

এরপর কোনোভাবে তা পানিতে মিশে গেলে দারুণ সুগন্ধ ছড়ায় এবং তা পান করার পর তিনি অনেক সতেজ অনুভব করেন। এরপর তিনি যখন এ আবিষ্কারের কথা প্রচার করেন, তখন তাকে দেশে ফিরিয়ে আনা হয় এবং তার এই উদ্ভাবিত পানীয় সাদরে গ্রহণ করেন সবাই। এভাবেই কফির প্রচলন ঘটে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানি সমস্যার সমাধানে অন্তত ২ বছর লাগবে: অর্থমন্ত্রী

চলমান জ্বালানি সমস্যার সমাধানে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সমস্যা হচ্ছে। ছয় মাস কিংবা এক বছরে এর সমাধান হবে না। ন্যূনতম দুই বছর লাগবে।

৯ ঘণ্টা আগে

অনার্স পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন। দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই নারী সমাজকে যদি আমরা পিছিয়ে রাখি, তাহলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সে কারণেই বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে, নারীদের অনার্স

৯ ঘণ্টা আগে

যেকোনো মুহূর্তে ঘোষণা হতে পারে সরকারি চাকুরেদের পে স্কেল

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পে স্কেল সরকারের বিবেচনায় রয়েছে এবং এটি বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি রয়েছে। তিনি বলেন, “এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে।”

৯ ঘণ্টা আগে

২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত-শাস্তিমূলক প্রক্রিয়া বন্ধের দাবি

সম্প্রতি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের সূত্র ধরে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’। সংগঠনটি এ ধরনের পদক্ষেপকে ‘অগণতান্ত্রিক, প্রতিহিংসামূলক

১০ ঘণ্টা আগে