স্টারলিংকে বিভ্রাট, ইন্টারনেট বিচ্ছিন্ন ৬১ হাজার ব্যবহারকারী

ডেস্ক, রাজনীতি ডটকম
স্টারলিংক

বিভ্রাটের কবলে পড়েছে মার্কিন ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারলিংক ইন্টারনেট পরিষেবা। তাদের অভ্যন্তরীণ একটি সফটওয়্যারে সমস্যা দেখা দিলে স্টারলিংকের অন্তত ৬১ হাজার ব্যবহারকারীর ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৪ জুলাই) এ ঘটনা ঘটে। স্টারলিংকের শক্তিশালী স্যাটেলাইট ইন্টারনেটে এমন বিভ্রাট বিরল।

১৪০টি দেশ ও ভূখণ্ডে ইন্টারনেট সেবা দিয়ে থাকে স্টারলিংক। ব্যবহারকারী রয়েছেন ৬০ লাখের বেশি।

ইন্টারনেট পরিষেবা পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ডাউনডিটেক্টর জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের ব্যবহারকারীরা স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন। এ সময় প্রায় ৬১ হাজার ব্যবহারকারী প্রতিষ্ঠানটির ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন।

পরে স্টারলিংক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে এ বিভ্রাটের তথ্য স্বীকার করে নিয়েছে৷ তারা জানিয়েছে, সমস্যা সমাধানে তারা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

স্টারলিংক ইঞ্জিনিয়ারিংয়ের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকোলস এক্স বার্তায় লিখেছেন, বিঘ্ন ঘটার প্রায় আড়াই ঘণ্টা পর ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হয়। নেটওয়ার্ক ব্যবস্থায় অন্যতম গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ সফটওয়্যার সেবার ব্যর্থতায় এ বিভ্রাট ঘটে।

এ বিভ্রাটের মূল কারণ খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছেন মাইকেল নিকোলস। পাশাপাশি গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছেন।

ইলন মাস্ক নিজেও এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। স্পেসএক্সের এই সিইও এক্স পোস্টে লিখেছেন, বিভ্রাটের জন্য দুঃখিত। এর মূল কারণ খুঁজে বের করে স্পেসএক্স সমাধান করবে। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সেটি নিশ্চিত করা হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নতুন পে-স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক বুধবার

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (১৫ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জাতীয় বেতন কমিশন-২০২৫ সুপারিশ প্রণয়নে সচিব কমিটি ষষ্ঠ সভায় বসবে। এ সভায় আগের পাঁচ বৈঠকের নানা সুপারিশ সমন্বয় করে চূড়ান্ত একটি সুপারিশ প্রণয়ন করা হতে পারে।

১ ঘণ্টা আগে

পদার্থবিজ্ঞান প্রশ্নে ভুল— মন্ত্রী বললেন প্রশ্ন করেছেন বিগত সরকারের মডারেটর

প্রশ্নে ভুলের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র চার মাস হয়েছে। এর আগেই প্রশ্নপত্র তৈরি ও মডারেশনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। প্রশ্ন মডারেশনের কাজ সাধারণত দুই বছর আগে থেকে শুরু করতে হয়। ফলে নতুন করে প্রশ্ন প্রস্তুতের সুযোগ ছিল না। আগের সরকারের সময় দায়িত্বে থাকা মডারেটররাই প

৩ ঘণ্টা আগে

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: ৪ শিক্ষককে শোকজ

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা-২০২৬-এর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের প্রশ্নপত্রে গুরুতর ত্রুটি ও অসঙ্গতির ঘটনায় প্রশ্নপত্র পরিশোধনের দায়িত্বে থাকা চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট।

৪ ঘণ্টা আগে

তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে: মন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘পরিবর্তিত তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে জেলা তথ্য কর্মকর্তাদের প্রচলিত কার্যক্রমকে আধুনিক কমিউনিকেশন ব্যবস্থার আওতায় আনতে হবে। মাঠপর্যায়ে সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম, বিশেষ করে দুর্যোগকালীন তথ্য দ্রুত, নির্ভুল ও বিশ্বাসযোগ্যভাবে জনগণের ক

৪ ঘণ্টা আগে