বিজ্ঞান

মরিয়াই প্রমাণ করিলেন, তাঁর অনুমান ঠিক রবীন্দ্রনাথ গানের কথায় লিখেছিলেন, আমি জেনেশুনে বিষ করেছি পান।

অরুণ কুমার
স্টাবিন ফার্থ

মরিয়াই প্রমাণ করিলেন, তাঁর অনুমান ঠিক

রবীন্দ্রনাথ গানের কথায় লিখেছিলেন, আমি জেনেশুনে বিষ করেছি পান। আক্ষরিক অর্থেই কবিগুরু বিষপান করেননি। কিন্তু খ্যাপাটে বিজ্ঞানীদের মাথায় একবার রোখ চেপে গেলে, তাঁদের রোখে কে? জেনেশুনে বিষ করেছি পান। আক্ষরিক অর্থেই কবিগুরু বিষপান করেননি। কিন্তু খ্যাপাটে বিজ্ঞানীদের মাথায় একবার রোখ চেপে গেলে, তাঁদের রোখে কে?

ইয়োলো ফিভার বা পীতজ্বরে ঊনবিংশ শতাব্দীতে কাতারে কাতারে মানুষ মরছিল। আফ্রিকা আর দক্ষিণ আফ্রিকার মতো জঙ্গলময় অঞ্চলে। অসহায় মানুষগুলোকে বাঁচাবার জন্য কার্যকরী কোনো ওষুধ ছিল না চিকিৎসাবিজ্ঞানীদের হাতে। নতুন কোনো ওষুধ আবিষ্কার করতে হলে জানতে হবে রোগের কারণ। জানতে হবে রোগটা সংক্রামক কিনা! এর জন্য দরকার মাঠপর্যায়ে পর্যবেক্ষণ।

কিন্তু বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে কে? কে করবে অনুসন্ধান?

এগিয়ে এলেন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল শিক্ষার্থী স্টাবিন্স ফার্থ। গিনিপিগ বা ইঁদুর নয়, তিনি নিজেই গিনিপিগের ভুমিকায় নামলে। পীতজ্বরে আক্রান্ত রোগীদের শরীর থেকে সংগ্রহ করলেন নমুনা। তারপর নিজের শরীরে ক্ষত তৈরি করলেন। সেই সব ক্ষতে মাখিয়ে দিলেন রোগের নমুনা। নমুনার মধ্যে ছিল রোগির সর্দি, মল-মূত্র, বমি, রক্ত ইত্যাদি।

কোনো লাভ হলো না। আক্রান্ত হলেন না ফার্থ। বাধ্য তখন নমুনা শুঁকে কিংবা সেগুলো পুড়িয়ে ধোঁয়া গ্রহণ করলে নিস্বাসের সঙ্গে। ফল অপরিপবর্তিত। শেষমেষ ফার্থ ঘোষণা করলেন, পীতজ্বর সংক্রামক রোগ নয়।

দুর্ভাগ্যজনক হলেও ফার্থের এই অনুসন্ধান ভুল ছিল। মানুষ থেকে মানুষে ছড়ায় না বটে, তবুও এটা সংক্রামক।

১৮৯০ সালে আরেকজন বিজ্ঞানী মাঠে নেমে পড়লেন। জেসি লাজিয়ার। মার্কিন এই চিকিৎসাবিজ্ঞানীর সন্দেহ হয়, এই রোগের জন্য মশা দায়ী। নিজের অনুমাণ প্রমাণের জন্য তিনি চলে যান কিউবায়। দক্ষিণ আমারিকার এই দেশটিতে মশার অভাব নেই। পীতজ্ব্ররে আক্রান্ত হয়ে সেদেশের বহু মানুষ মারা যাচ্ছেন। সুতরাং সেখানে গিয়ে তিনি মশার কামড় খেলেন। এবং কিছুদিনের মধ্যেই আক্রান্ত হলেন পীতজ্বরে।

প্রমাণ হলো পীতজ্বর মশাবাহিত সংক্রামক রোগ। এই আবিষ্কারের কারণে দ্রুতই পীতজ্বরের চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হলো। কিন্তু তার আগে ১৯০০ সালের ২৫ সেপ্টম্বর তিনি মারা যান লাজিয়ার। সেধে মশার কামড় খেয়ে আক্রান্ত হওয়া পীতজ্বরের কারণে।

সূত্র: ব্রিটানিকা

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানি সমস্যার সমাধানে অন্তত ২ বছর লাগবে: অর্থমন্ত্রী

চলমান জ্বালানি সমস্যার সমাধানে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সমস্যা হচ্ছে। ছয় মাস কিংবা এক বছরে এর সমাধান হবে না। ন্যূনতম দুই বছর লাগবে।

৮ ঘণ্টা আগে

অনার্স পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন। দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই নারী সমাজকে যদি আমরা পিছিয়ে রাখি, তাহলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সে কারণেই বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে, নারীদের অনার্স

৮ ঘণ্টা আগে

যেকোনো মুহূর্তে ঘোষণা হতে পারে সরকারি চাকুরেদের পে স্কেল

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পে স্কেল সরকারের বিবেচনায় রয়েছে এবং এটি বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি রয়েছে। তিনি বলেন, “এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে।”

৮ ঘণ্টা আগে

২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত-শাস্তিমূলক প্রক্রিয়া বন্ধের দাবি

সম্প্রতি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের সূত্র ধরে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’। সংগঠনটি এ ধরনের পদক্ষেপকে ‘অগণতান্ত্রিক, প্রতিহিংসামূলক

৯ ঘণ্টা আগে