ফুল চার্জে ২০১ কিলোমিটার পথ চলতে পারে এই মিনি ইলেকট্রিক গাড়ি

ডেস্ক, রাজনীতি ডটকম

শিগগিরই বাজারে আসছে ভিনফাস্ট ব্র্যান্ডের তৈরি মিনি ইলেকট্রিক গাড়ি। এই গাড়ি ফুল চার্জে ২০১ কিলোমিটার পথ চলতে পারবে। এটি হবে মিনি ইলেকট্রিক এসইউভি। আয়তনে ছোট হলেও পারফরম্যান্স দুরন্ত। লুকে হার মানাবে নামী দামি গাড়িকেও। এটি এমজি কমেট গাড়িটিকে চ্যালেঞ্জ দিতে পারে। এ বছর বিশ্বব্যাপী উন্মোচন হয়েছে ভিনফাস্ট মিনি ই-এসইউভি। ভিয়েতনামের এই অটোমোবাইল সংস্থার নতুন ব্যাটারিচালিত বাহনের মডেল ভিএফ৩। এই মিনি ইলেকট্রিক গাড়ির দাম ১০ লাখের মধ্যে।

আল্ট্রা কম্প্যাক্ট ব্যাটারি রয়েছে গাড়িতে। ভিনফাস্ট ভিএফ৩ মডেল লম্বায় ৩১৯০ মিলিমিটার। চওড়ায় ১৬৭৯ মিলিমিটার, উচ্চতা ১৬২০ মিলিমিটার। যা এমজি কমেটের থেকে সামান্য লম্বা ও চওড়া। তবে টাটা টিয়াগো ইভির থেকে আয়তনে ছোট। এই গাড়িতে একাধিক ফিচার্স ও স্পেসিফিকেশন রয়েছে। নির্মাতা সংস্থার দাবি, গাড়িটি ফুল চার্জে ২০১ কিলোমিটার পথ যেতে পারে। সিটি রাইডিংয়ের ক্ষেত্রে চালক ও যাত্রীদের বিনোদনের জন্য একাধিক ফিচার্স যুক্ত করা হয়েছে গাড়িতে। যেমন পাবেন ১০ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, অ্যাপল কারপ্লে ও অ্যানড্রয়েড অটো কানেক্টিভিটি, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, টু স্পোক স্টিয়ারিং হুইল এবং ক্রুজ কন্ট্রোল।

গাড়ির দ্বিতীয় সারির যে আসন রয়েছে সম্পূর্ণ ফোল্ড করা যাবে। ফলে বুট স্পেস বেশি পাওয়া যাবে। গাড়ির সর্বমোট বুট স্পেস ৫৫০ লিটার। নিত্য যাত্রীদের জন্য এই গাড়ি কার্যকর এবং আরামদায়ক বলে দাবি করেছে সংস্থা। দুটি দরজা রয়েছে গাড়িতে। মিলবে ১৬ ইঞ্চি চাকা। বর্তমানে এমজি কমেট যাত্রীদের যেমন পরিষেবা দেয় ঠিক তেমনই পরিষেবা দেবে এই গাড়ি। তবে আকার আয়তনে রয়েছে তফাৎ। এটি অনেকটাই বক্সি কম্প্যাক্ট ডিজাইনের গাড়ি। এক চোখ দেখে মারুতির হ্যাচব্যাক এস-প্রেসো মনে হতে পারে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

উদ্বোধনকালে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

২০ ঘণ্টা আগে

নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও শেষ হয়েছে। এতে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়ায়। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হয়।

২১ ঘণ্টা আগে

খুলনা-চট্টগ্রামসহ ৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

১ দিন আগে

জাতীয় প্রেস ক্লাবে জমকালো কাওয়ালী সন্ধ্যা

অনুষ্ঠানে 'আলী আলী মওলা আলী', 'পর্দা হ্যায় পর্দা', 'আমার দেহ মন বলে নবী নবী', 'ইশ্কে নবী দিল মে পয়দা করো', 'দমাদম মাস্ত কালান্দর' ও 'খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা'-সহ জনপ্রিয় বেশ কিছু উর্দু, হিন্দি ও বাংলা কাওয়ালী পরিবেশন করা হয়।

১ দিন আগে