বিজ্ঞান

সবচেয়ে বড় ব্ল্যাকহোল যুদ্ধ, কী বলছেন বিজ্ঞানীরা?

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৯: ৪৭

২০২৩ সালের ২৩ নভেম্বর। সেই দিনে মহাকাশে ঘটে গেল এক ভয়ংকর বড় ঘটনা। দুটি ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বর একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে এক হয়ে গেল। এই একীভবনের ফলে তৈরি হলো একটি নতুন ব্ল্যাক হোল। তার ওজন আমাদের সূর্যের চেয়ে ২২৫ গুণ বেশি। এটা এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে ভারী ব্ল্যাক হোল সংঘর্ষ। এই ঘটনার নাম রাখা হয়েছে GW 231123—তারিখ অনুযায়ী নামকরণ।

এর আগে যে ব্ল্যাক হোল সংঘর্ষ রেকর্ড হয়েছিল, সেটি তৈরি করেছিল ১৪২ সূর্য ওজনের ব্ল্যাক হোল। এবার সেটা ছাড়িয়ে গেছে অনেকটাই। বিজ্ঞানীরা বলছেন, এত বড় ব্ল্যাক হোল সাধারণভাবে তৈরি হওয়ার কথা নয়। কারণ কোনো একটি বড় তারা বিস্ফোরিত হয়ে ব্ল্যাক হোল তৈরি করলে, সেটি এত ওজনের হয় না। খুব বড় ওজনের তারা এক ধরনের ভয়াবহ বিস্ফোরণে একেবারে ধ্বংস হয়ে যায়। সেটিকে বলে পেয়ার-ইনস্ট্যাবিলিটি সুপারনোভা। এই বিস্ফোরণে কিছুই বাকি থাকে না। তাই বিজ্ঞানীদের ধারণা, এই দুটি ব্ল্যাকহোল আগে আরও ছোট ব্ল্যাক হোলের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল। সেখান থেকে তারা বড় হয়েছিল।

এই ঘটনা ধরা পড়ে তিনটি জায়গায়—LIGO, Virgo ও KAGRA নামের গবেষণাগারে। এই গবেষণাগারগুলো মহাকাশের খুব সূক্ষ্ম কম্পন ধরতে পারে। এমন কম্পন হয়, যখন দুই ব্ল্যাক হোল একত্র হয়। এই কম্পনকে বলে মহাকর্ষীয় তরঙ্গ। ২০১৫ সাল থেকে বিজ্ঞানীরা এই তরঙ্গ ধরতে পারছেন। এখন পর্যন্ত প্রায় ৩০০টি ব্ল্যাক হোল সংঘর্ষ পাওয়া গেছে। তবে GW 231123 সবচেয়ে শক্তিশালী সংকেত দিয়েছে।

বিজ্ঞানী মার্ক হ্যানাম বলছেন, এটা এখন পর্যন্ত সবচেয়ে ভারী ব্ল্যাক হোল যুগল। তিনি বলেন, এত ভারী ব্ল্যাকহোল সাধারণ নিয়মে তৈরি হওয়ার কথা নয়। তাই এটা আমাদের পুরনো ধারণাকে প্রশ্নবিদ্ধ করছে। আরেক বিজ্ঞানী গ্রেগরিও কারুল্লো বলেন, পুরো সংকেত বুঝে ফেলতে অনেক সময় লাগবে। তিনি বলেন, এটা হয়তো শুধু একটা সংঘর্ষ নয়। এর মধ্যে লুকিয়ে থাকতে পারে আরও অনেক রহস্য।

বিজ্ঞানীরা আরেকটি বিষয় লক্ষ্য করেছেন। সংঘর্ষে অংশ নেওয়া দুই ব্ল্যাক হোলই খুব দ্রুত ঘুরছিল। অনেক বেশি গতিতে। সাধারণত যখন দুটি ব্ল্যাকহোল মিলে যায়, তখন নতুন ব্ল্যাকহোলটি আগের চেয়েও বেশি দ্রুত ঘোরে। তাই বিজ্ঞানীরা মনে করছেন, এত দ্রুত ঘূর্ণনের মানে হলো—এই ব্ল্যাক হোলগুলো আগে অন্য সংঘর্ষেও অংশ নিয়েছিল।

ছোট ব্ল্যাক হোল আমরা চোখে দেখতে পাই না। কারণ এগুলো আলো দেয় না। তাই তাদের খুঁজে বের করতে হয় এই মহাকর্ষীয় তরঙ্গ দিয়ে। এইভাবে বিজ্ঞানীরা এখন অনেক তথ্য জানতে পারছেন। আগে এসব ছিল শুধু তত্ত্ব। এখন তা বাস্তব ঘটনার মাধ্যমে প্রমাণিত হচ্ছে।

বিজ্ঞানীরা বলেন, GW 231123 আমাদের আরও বড় প্রশ্নের উত্তর দিতে পারে। যেমন—সুপারম্যাসিভ ব্ল্যাক হোল কীভাবে তৈরি হয়? এই বিশাল ব্ল্যাক হোলগুলো গ্যালাক্সির মাঝে থাকে। তাদের ওজন হয় লাখ লাখ সূর্যের মতো। কিন্তু তারা এত বড় হয় কীভাবে, তা এখনো জানা যায়নি। হতে পারে, GW 231123 তার একটা সূত্র দিতে পারে।

এই গবেষণার ফল প্রকাশ করা হবে আন্তর্জাতিক দুটি বড় সম্মেলনে। বিজ্ঞানীরা মনে করছেন, এটা এক নতুন সময়ের শুরু। এই আবিষ্কার আমাদের মহাবিশ্ব নিয়ে ভাবার ধরন বদলে দিতে পারে। এটা প্রমাণ করে, মহাকাশ এখনো অজানায় ভরা। আমরা যতই জানি, জানার শেষ নেই। GW 231123 সেই রহস্যের আরও এক দরজা খুলে দিল।

সূত্র: সায়েন্স অ্যালার্ট

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডাকসু সংগ্রহশালার সামনে জিন্নাহ-আযমের ছবি পদদলন করে প্রতিবাদ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।

৩ ঘণ্টা আগে

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৩ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৪ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৪ ঘণ্টা আগে
Advertisement