বিজ্ঞান

চেপে রাখা বিজ্ঞান

অরুণ কুমার
চ্যাটজিপিটির চোখে হ্যালি ও নিউটন

১৬৮৭ সাল। হ্যালি আড্ডা দিচ্ছেন নিউটনের বাড়িতে। কথায় কথায় বিজ্ঞানের এক অমীমাংসিত রহস্য নিয়ে আলেচানা শুরু হলো। বিষয়টা হলো, সূর্যের চারপাশে গ্রহগুলো ঘোরে কোন নিয়মে? এ নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে চারদিকে। সমাধান আর মিলছে না। নিউটন হ্যালিকে বললেন, ‘অত বিচলিত হবার কিছু নেই, বন্ধু। এ সমস্যার সমাধান আমি বাইশ বছর আগেই করে ফেলেছি।’

চেপে রাখা বিজ্ঞান১৬৮৭ সাল। হ্যালি আড্ডা দিচ্ছেন নিউটনের বাড়িতে। কথায় কথায় বিজ্ঞানের এক অমীমাংসিত রহস্য নিয়ে আলেচানা শুরু হলো। বিষয়টা হলো, সূর্যের চারপাশে গ্রহগুলো ঘোরে কোন নিয়মে? এ নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে চারদিকে। সমাধান আর মিলছে না। নিউটন হ্যালিকে বললেন, ‘অত বিচলিত হবার কিছু নেই, বন্ধু। এ সমস্যার সমাধান আমি বাইশ বছর আগেই করে ফেলেছি।’আড্ডা দিচ্ছেন নিউটনের বাড়িতে। কথায় কথায় বিজ্ঞানের এক অমীমাংসিত রহস্য নিয়ে আলেচানা শুরু হলো। বিষয়টা হলো, সূর্যের চারপাশে গ্রহগুলো ঘোরে কোন নিয়মে? এ নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে চারদিকে। সমাধান আর মিলছে না। নিউটন হ্যালিকে বললেন, ‘অত বিচলিত হবার কিছু নেই, বন্ধু। এ সমস্যার সমাধান আমি বাইশ বছর আগেই করে ফেলেছি।’

তাজ্জব বনে গেলেন হ্যালি। বলে কি নিউটন? রোজ দুজন আড্ডা দেন। অথচ এতগুলো বছরে বন্ধুর কাজের খবর বিন্দুমাত্র আঁচ করতে পারেননি! হ্যালি বললেন, ‘বাইশ বছর আগেই যদি সমাধান করে থাক, প্রকাশ করছ না কেন?’

নিউটন তখন আশঙ্কা আর সন্দেহের কথা বললেন। তাঁর মনে হয়েছে, এসব কথা পাঁচকান হয়ে গেলে আবিষ্কার চুরি হওয়ার আশঙ্কা আছে। হ্যালি বন্ধুকে অভয় দিলেন। তারপর অনেক বুঝিয়ে-সুঝিয়ে নিউটনের বাইশ বছর আগে করা কাজগুলো বই আকারে প্রকাশ করলেন। এটিই নিউটনরে সেই বিখ্যাত বই প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। আর যে নিয়মের কথা হ্যালি বলেছিলেন সেটা হলো পদার্থবিজ্ঞানের মোড় ঘুরিয়ে দিয়েছিল। নিউটনের ‘মহাকর্ষ সূত্র’ নামে তার খ্যাতি জগৎজোড়া। শুধু মহাকর্ষ সূত্রই নয়। ওই বইয়ে নিউটনের গতি তত্ত্ব, গ্যালিলিওর পড়ন্ত বস্তুর সূত্রের ব্যাখ্যাও ছিল। ওই বইয়ের মাধ্যমেই জন্ম হয়েছিল আধুনিক বলবিদ্যার। বইটি নিউটন লিখেছিলেন মাত্র দুবছরে। ১৬৬৫ থেকে ১৬৬৬ সাল পর্যন্ত। হ্যালির প্রচেষ্টায় সেটা প্রকাশিত হয় ১৬৮৭ সালে।

সূত্র: নিউ সায়েন্টিস

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডাকসু সংগ্রহশালার সামনে জিন্নাহ-আযমের ছবি পদদলন করে প্রতিবাদ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।

৪ ঘণ্টা আগে

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৪ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৫ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৫ ঘণ্টা আগে
Advertisement