বিজ্ঞান

বিস্ময় বালক কুদরাত-এ-খুদা

ডেস্ক, রাজনীতি ডটকম
বিজ্ঞানী কুদরাত-এ-খুদা

যে মুলোটা বড়, পত্তনেই তা বোঝা যায়। কথাটা সবার বেলায় খাটে না ঠিক। কিন্তু বিজ্ঞানী কুদরাত-এ-খুদ ‘র মেধার প্রমাণ সেই বাল্যকালেই মিলেছিল। আর সেই প্রমাণ পেয়েছিলেন তাঁর এক বড় ভাই।

তখন কুদরাত-এ-খুদা খুব ছোট। একদিন সকালে সেই চাচাতো তাঁকে কাছে ডাকলেন। বইখানা মেলে ধরে কিছু পড়া দেখিয়ে দিলেন। বললেন, পড়াগুলো যেন ঠিক ঠিকভাবে হয়।

কিন্তু দুপুর না হতেই দেখলেন কুদরাত-এ-খুদা পড়া বাদ দিয়ে খেলা করে বেড়াচ্ছে। তিনি হেঁকে বললেন, ‘এই হতভাগা দৌড়ে বেড়াচ্ছিস যে পড়া হয়েছে?’

জবাবে কুদরাত-এ-খুদা বললেন, ‘হয়েছে।’

চাচাতো ভাই তখন তাঁর কথা বিশ্বাস করলেন না। যাচাই করার জন্য কুদরাত-এ-খুদাকে বইটা আনতে বললেন।

কিন্তু পড়া ধরার পর প্রমাণ হলো কুদরাত মিথ্যা বলেনি। ঠিক ঠিকই পড়াগুলো করে ফেলেছেন! চাচাতো ভাই অবাক হলেন। তিনি কুদরাত-এ-খুদার মা-বাবাকে অনুরোধ করলেন তাঁকে যেন স্কুলে ভর্তি করানো হয়। তাঁর সেই অনুরোধ বৃথা গেল না। কুদরাত-এ-খুদাকে স্কুলে ভর্তি করানো হলো।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

খুলনা-চট্টগ্রামসহ ৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

৫ ঘণ্টা আগে

জাতীয় প্রেস ক্লাবে জমকালো কাওয়ালী সন্ধ্যা

অনুষ্ঠানে 'আলী আলী মওলা আলী', 'পর্দা হ্যায় পর্দা', 'আমার দেহ মন বলে নবী নবী', 'ইশ্কে নবী দিল মে পয়দা করো', 'দমাদম মাস্ত কালান্দর' ও 'খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা'-সহ জনপ্রিয় বেশ কিছু উর্দু, হিন্দি ও বাংলা কাওয়ালী পরিবেশন করা হয়।

১৬ ঘণ্টা আগে

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু

সামিট জানিয়েছে, ধীরে ধীরে সরবরাহ বাড়িয়ে ১৫ আগস্ট রাত ২টার দিকে টার্মিনালের পূর্ণ সক্ষমতা অনুযায়ী প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষে কাজ চলছে।

১৭ ঘণ্টা আগে

চট্টগ্রাম বন্দরের জলসীমায় ২ জাহাজের সংঘর্ষ

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সি স্পাইকের সব কার্গো ট্যাংক অক্ষত আছে। কোনো ট্যাংকে পানি ঢোকেনি। জাহাজ থেকে তেল নিঃসরণের ঘটনাও ঘটেনি। তবে সংঘর্ষে জাহাজটির ইঞ্জিনকক্ষের বাঁ পাশের পেছনের দিকে প্রায় এক বর্গমিটার ফাটল সৃষ্টি হয়েছে। ওই ফাটল দিয়ে পানি ঢোকার পর জাহাজটিতে সাময়িক বিদ্যুৎ-বিপর্যয় ঘটে।

১৭ ঘণ্টা আগে