শিশুদের ক্ষতি: ১৮০০ কোটি ডলার পরিশোধে সম্মত মেটা

ডেস্ক, রাজনীতি ডটকম
অজি কিশোর-কিশোরীদের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধ শুরু করেছে মেটা। ছবি: সংগৃহীত
অজি কিশোর-কিশোরীদের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধ শুরু করেছে মেটা। ছবি: সংগৃহীত

ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল সংস্থা মেটা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের আনা অভিযোগের নিষ্পত্তিতে কয়েক বিলিয়ন ডলারের একটি চুক্তিতে সম্মত হয়েছে। মেটা বলেছে, তারা ১৮০০ কোটি ডলার পরিশোধে সম্মত হয়েছে, যা ১০ বছর ধরে বার্ষিক কিস্তিতে বিতরণ করা হবে। তবে এর ৩০ শতাংশ টিকটক ও ইউটিউবের সঙ্গে সমঝোতা হওয়ার ওপর নির্ভরশীল।

বিবিসির খবরে বলা হয়েছে, অনলাইন পরিবেশে তরুণদের নিরাপত্তা উদ্যোগসহ অঙ্গরাজ্যগুলোর অন্যান্য অগ্রাধিকারমূলক কর্মসূচিতে অর্থায়নের জন্য এই অর্থ ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছে মেটা।

মেটার বিরুদ্ধে অভিযোগ ছিল, তাদের প্ল্যাটফর্মগুলো শিশুদের ক্ষতি করেছে। আদালতের অনুমোদনসাপেক্ষে এই চুক্তি অনুযায়ী মেটাকে কিশোর ব্যবহারকারীদের জন্য দৈনিক ব্যবহারের সীমা ও রাতে ব্লক করার মতো কিছু নির্দিষ্ট নিয়ম চালু করতে হবে।

মামলায় অংশ নেওয়া অঙ্গরাজ্যগুলো ১০ বছরে মোট তহবিলের প্রায় ৭০ শতাংশ, অর্থাৎ প্রায় ১২ দশমিক ৭ বিলিয়ন ডলার পাবে। বাকি ৩০ শতাংশ কেবল দুটি নির্দিষ্ট শর্ত পূরণ হওয়ার পর ছাড়া হবে বলে মেটা জানিয়েছে। শর্তগুলো হলো—

  • মেটার মালিকানাধীন নয় (যেমন— ইউটিউব ও টিকটক) এমন সামাজিক যোগাযোগমাধ্যমে দৈনিক এক ঘণ্টার ব্যবহারসীমা, নাইট মোড ও বয়স যাচাইয়ের ব্যবস্থা চালু করতে হবে; এবং
  • ইউটিউব ও টিকটক প্রত্যেকে ওই ৩০ শতাংশ অংশের সমপরিমাণ অর্থ পরিশোধ করবে। ওই অর্থের অর্ধেক ইউটিউবের ও অন্য অর্ধেক টিকটকের পরিশোধের সঙ্গে সম্পর্কিত থাকবে।

মেটা আরও বলছে, এই চুক্তি সংশ্লিষ্ট আইনি ব্যয় হিসেবে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে তারা আনুমানিক ১০ বিলিয়ন ডলার (৭ দশমিক ৩ বিলিয়ন পাউন্ড) ব্যয় হিসেবে হিসাবভুক্ত করবে বলে আশা করছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
শিশুদের ক্ষতি: ১৮০০ কোটি ডলার পরিশোধে সম্মত মেটা