গুগল অ্যাকাউন্টে রাখা তথ্য মুছে ফেলবেন যেভাবে

ডেস্ক, রাজনীতি ডটকম

অনেকেই কাজের প্রয়োজনে একাধিক গুগল অ্যাকাউন্ট ব্যবহার করেন। তবে ব্যবহারকারীদের অজান্তেই তাঁদের অনলাইন কার্যক্রমের বিভিন্ন তথ্য সংরক্ষণ করে গুগল অ্যাকাউন্ট। তবে চাইলেই গুগল অ্যাকাউন্টে সংরক্ষণ করা তথ্যগুলো মুছে ফেলা যায়। গুগল অ্যাকাউন্ট থেকে তথ্য মুছে ফেলার পদ্ধতি দেখে নেওয়া যাক।

কম্পিউটার থেকে তথ্য মুছে ফেলার জন্য প্রথমে জিমেইল লগইন করে ওপরের ডান দিকে থাকা প্রোফাইল ছবিতে ক্লিক করতে হবে।

এরপর ‘ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট’ ট্যাবে ক্লিক করে বাঁয়ে থাকা ‘ডেটা অ্যান্ড প্রাইভেসি' অপশনে ক্লিক করতে হবে।

এবার ‘হিস্ট্রি সেটিংস’–এর নিচে থাকা ‘মাই অ্যাক্টিভিটি’ ট্যাবে ক্লিক করলেই গুগল অ্যাকাউন্টে সংরক্ষণ করা সব তথ্য দেখা যাবে।

এরপর ডিলিট বাটনে ক্লিক করে তথ্য মুছে ফেলার সময়সীমাও নির্ধারণ করতে হবে। এবার ডিলিট বাটনে ক্লিক করলেই সব তথ্য মুছে যাবে।

স্মার্টফোন থেকে তথ্য মুছে ফেলার জন্য প্রথমে জিমেইল লগইন করে প্রোফাইল নাম বা ছবিতে ট্যাপ করতে হবে।

এরপর ‘ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট’ ট্যাবে ক্লিক করে ‘ডেটা অ্যান্ড প্রাইভেসি’অপশন নির্বাচনের পর নিচে স্ক্রল করে ‘মাই অ্যাক্টিভিটি’ অপশন ট্যাপ করতে হবে।

এরপর গুগল অ্যাকাউন্টে সংরক্ষিত বিভিন্ন কার্যক্রমের তথ্য দেখা যাবে।

এরপর ডিলিট বাটনে ক্লিক করে সময়সীমা নির্ধারণের পর আবার ডিলিট বাটনে ক্লিক করতে হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অনার্স পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন। দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই নারী সমাজকে যদি আমরা পিছিয়ে রাখি, তাহলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সে কারণেই বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে, নারীদের অনার্স

৬ ঘণ্টা আগে

যেকোনো মুহূর্তে ঘোষণা হতে পারে সরকারি চাকুরেদের পে স্কেল

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পে স্কেল সরকারের বিবেচনায় রয়েছে এবং এটি বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি রয়েছে। তিনি বলেন, “এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে।”

৬ ঘণ্টা আগে

২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত-শাস্তিমূলক প্রক্রিয়া বন্ধের দাবি

সম্প্রতি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের সূত্র ধরে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’। সংগঠনটি এ ধরনের পদক্ষেপকে ‘অগণতান্ত্রিক, প্রতিহিংসামূলক

৬ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর ভারত সফরের ‘অনুকূল পরিবেশ নেই’, বলছে সরকার

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম বলেন, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে যোগাযোগ চলছে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা গত ৫ আগস্ট নয়াদিল্লিতে প্রকাশ্যে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ায় পরিবেশ নষ্ট হয়েছে

৮ ঘণ্টা আগে