চাঁদের ধূলিকণা দিয়ে চলবে রকেট!

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

চন্দ্রাভিযানে যাওয়া মহাকাশযান প্রচলিত জ্বালানি নয়, বরং চাঁদের ধূলিকণা দিয়েই চলবে— এমন প্রযুক্তি নিয়ে গবেষণা করছে টেক জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মহাকাশ সংস্থা ব্লু অরিজিন। প্রতিষ্ঠানটি বলছে, চাঁদের ধূলিকণাকে শক্তির উৎসে রূপান্তর করতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) একটি যন্ত্র তারা তৈরি করেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত অ্যামাজনের রিইনভেন্ট ২০২৫ সম্মেলনে এ যন্ত্রটির প্রাথমিক সংস্করণ প্রদর্শন করেছে ব্লু অরিজিন।

ইস্তারি ডিজিটাল নামে একটি স্টার্টআপের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে যন্ত্রটি। এটি চাঁদের ধূলিকণাকে এক ধরনের ব্যাটারিতে পরিণত করবে। ফলে চাঁদে অবস্থানের সময় প্রয়োজনীয় জ্বালানি শক্তি সংগ্রহ করতে পারবে রকেট।

স্টার্টআপটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উইল রোপার বলেন, যন্ত্রটি চাঁদের ধূলিকণা সংগ্রহ করে তা থেকে তাপ নিষ্কাশন করতে পারে এবং ধূলিকণাগুলো শক্তি হিসেবে ব্যবহারযোগ্য করে তোলে। ফলে যন্ত্রটি ব্যবহারে চাঁদের ধূলিকণাই শক্তির উৎসে রূপান্তরিত হবে, ঠিক একটি ব্যাটারির মতো।

২ সপ্তাহের অন্ধকারে শক্তি জোগাবে ধূলিকণা

চাঁদে প্রতি ২৮ দিনে একবার প্রায় দুই সপ্তাহব্যাপী দীর্ঘ রাত নামে। এ সময় পৃষ্ঠের তাপমাত্রা অনেক কমে যায়। ফলে সেখানে থাকা মহাকাশযানের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়া বা সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়ার ঝুঁকি থাকে। শক্তির উৎসের অভাবে এ সময়কে চন্দ্রাভিযানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশেষজ্ঞরা।

ব্লু অরিজিনের নতুন প্রযুক্তি সেই দীর্ঘ অন্ধকার সময়েই চাঁদের ধূলিকণাকে ব্যাটারিতে রূপান্তরিত করে মহাকাশযানের যন্ত্রাংশ সচল রাখার শক্তি সরবরাহ করবে। এ প্রযুক্তি সফল হলে ভবিষ্যতের চন্দ্রাভিযান এবং দীর্ঘমেয়াদি মহাকাশ অনুসন্ধানে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে— এমনটাই আশা করছেন গবেষকরা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

১ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে