নিউটনের কাণ্ড!

নিউটনের কাণ্ড!

অরুণ কুমার
নিউটন বদমেজাজী ছিলেন

নিউটন বদমেজাজী ছিলেন। ছিলেন বেশ স্বার্থপর। বড় বিজ্ঞানী মানেই সবসময় মনের অধিকারী হবেন—এ মিথ তাঁর জন্য প্রযোজ্য ছিল না। তাই এমন অনেক কাজ করেছেন নিউটন, যা হয়তো সাধারণ মানুষও করতে গেলে দুবার ভাববেন।

নিউটনের বিখ্যাত বই ‘প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা’। এটা পদার্থবিজ্ঞানের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বই বলে মনে করেন বিজ্ঞানীরা। জন ফ্লামস্টিড অনেক তথ্য দিয়ে নিউটনকে এই বই লিখতে সহযোগিতা করেন। বইয়ের প্রথম সংস্করণের তথ্যসূত্রে একাধিক জায়গায় ফ্লামস্টিডের নাম ছিল। সেই ফ্লামস্টিডকেই নানাভাবে হেনস্থা করেন নিউটন।

বিজ্ঞানী সমাজে নিউটনের তখন বিরাট ক্ষমতা। লন্ডনের রয়্যাল সোসাইটিতে তাঁর দাপট ছিল। রয়্যাল অ্যাস্ট্রোনমির তথ্য-উপাত্ত বিভাগে নিযুক্ত ছিলেন ফ্লামস্টিড। নিউটন তাঁর কাছে ব্যক্তিগত গবেষণার জন্য কিছু তথ্য চান। কিন্তু এসব তথ্য কাউকে দেওয়ার অনুমতি ছিল না। তাই ফ্ল্যামস্টিড সেগুলো দিতে অস্বীকার করেন। এতে নিউটন ভীষণ চটে যান। নিজের ক্ষমতাবলে তিনি রয়্যাল মানমন্দিরে পচিচালনা পর্ষদের সদস্য হন। ফ্লামস্টিডকে আবারও চাপ দেন তথ্য প্রকাশের জন্য। তিনি রাজি হননি। তখন নিউটন ফ্লামস্টিডের ব্যক্তিগত কিছু গষেণাপত্র কেড়ে নেন। তারপর সেগুলো জার্নালে প্রকাশ করেন অ্যাডমন্ড হ্যালির নামে। হ্যালি ছিলেন ফ্লামস্টিডের জাত শত্রু। ফলে ফ্লামস্টিডও ভীষণ ক্ষেপে যান। নিউটনের বিরুদ্ধে গবেষণাপত্র চুরির অভিযোগে মামলা দায়ের করেন। এতে আরও ক্ষুব্ধ হন নিউটন। প্রিন্সিপিয়া অব ম্যাথমেটিকা বইয়ের দ্বিতীয় সংস্করণে যেখানে যেখানে ফ্লামস্টিডের নাম ছিল, সেগুলো সব বাদ দেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা, চার্জ দিতে হবে সৌরবিদ্যুতে

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব তথ্য জানান।

৩ ঘণ্টা আগে

৬ মাসে অভূতপূর্ব জনসমর্থন পেয়েছে সরকার, দাবি মাহদী আমিনের

সোমবার (১৭ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

৪ ঘণ্টা আগে

২ দিনের সফরে ঢাকায় আসছে ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদল

সোমবার (১৭ আগস্ট) তাদের ঢাকায় এসে পৌঁছানোদ কথা রয়েছে। দুই দিনের সফরে তারা সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে।

৬ ঘণ্টা আগে

গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে ভেসে ৯ বাংলাদেশির মৃত্যু

গ্রিসে পৌঁছানোর আশায় লিবিয়া থেকে ভূমধ্যসাগরে পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৯ বাংলাদেশি। উদ্ধার করা হয়েছে আরও ২৯ জন বাংলাদেশি নাগরিক।

৬ ঘণ্টা আগে