ডেস্ক, রাজনীতি ডটকম

এবার নতুন কুয়েন ২.৫-ম্যাক্স এআই মডেল উন্মোচন করেছে চীনা প্রযুক্তি কোম্পানি আলিবাবা (৯৯৮৮.এইচকে)। প্রতিষ্ঠানটির দাবি, সক্ষমতায় চ্যাটজিপিটি ও বহুল আলোচিত চীনা এআই ডিপসিকের চেয়েও বেশি শক্তিশালী এই সংস্করণ।
চীনা নববর্ষের প্রথম দিনে (১৯ জানুয়ারি) আলিবাবার নতুন এই এআই মডেল উন্মোচন করা হয়।
এই ঘোষণার মাধ্যমে বোঝা যাচ্ছে, যখন বেশিরভাগ চীনা পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছে, গত তিন সপ্তাহে ডিপসিকের ব্যবহারকারী সংখ্যা বেড়ে যাওয়ার ফলে শুধু আন্তর্জাতিক প্রযুক্তি বাজারেই নয়, চীনের অভ্যন্তরীণ প্রতিযোগিতাতেও ব্যাপক চাপ সৃষ্টি করেছে।
আলিবাবার ক্লাউড ইউনিট তাদের অফিসিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে পোস্ট করা এক ঘোষণায় ওপেনএআই এবং মেটার সবচেয়ে উন্নত ওপেন-সোর্স এআই মডেলের কথা উল্লেখ করে বলেছে, কুয়েন ২.৫-ম্যাক্স প্রায় সব ক্ষেত্রেই জিপিটি-৪, ডিপসিক-ভি৩ এবং লামা-৩.১-৪০৫বি থেকে উন্নত।
আরও বলা হয়েছে, ১০ জানুয়ারি তাদের ডিপসিক-ভি৩ মডেলের ওপর ভিত্তি করে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাসিস্ট্যান্ট এবং ২০ জানুয়ারি তাদের আর ওয়ান মডেল প্রকাশ করেছে ডিপসিক। এই দুটি মডেল সিলিকন ভ্যালিকে হতবাক করেছে এবং প্রযুক্তি শেয়ারের বাজারে ধস নামিয়েছে।
মাত্র তিন সপ্তাহের মধ্যেই এটি যুক্তরাষ্ট্রের শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানগুলোর বিপুল বিনিয়োগ পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছে। ডিপসিকের দ্রুত উত্থান মোকাবিলায় চীনের অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। তারাও নিজেদের এআই মডেলগুলো আপডেট করতে দ্রুত কাজ শুরু করেছে।
ডিপসিক-আর ওয়ান প্রকাশের দুদিন পরই ২২ জানুয়ারি টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স তাদের উন্নত এআই মডেল প্রকাশ করেছে। বাইটড্যান্সের দাবি, তাদের এআই মডেল ওপেনএআই-এর ও১ মডেলের চেয়েও কার্যকর।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাসা থেকে বের হয়ে একসঙ্গে কর্মস্থলে যাচ্ছিলেন ওই পাঁচজন। পথেই তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।
৬ ঘণ্টা আগে
রোববার (২১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে। আসক বলেছে, রাষ্ট্রীয় হেফাজতে থাকা অবস্থায় একজন তরুণের মৃত্যু জনমনে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। তাই মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।
৬ ঘণ্টা আগে
রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
৭ ঘণ্টা আগে
রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।
৮ ঘণ্টা আগে