মহাকাশে মিলল সোনাভর্তি গ্রহাণু, পেলে আপনিও হবেন বিলিয়নিয়ার

ডেস্ক, রাজনীতি ডটকম

মহাকাশে মূল্যবান ধাতুতে পরিপূর্ণ একটি গ্রহাণুর খোঁজ পেয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ওই গ্রহাণুতে সোনা ও প্লাটিনামসহ বিভিন্ন ধাতু রয়েছে। ‘১৬ সাইসি’ নামের ওই গ্রহাণুতে যে পরিমাণ মূল্যবান ধাতু রয়েছে, তা পৃথিবীর মানুষদের মধ্যেভাগ করে দিলে প্রত্যেকেই হয়ে যাবেন বিলিয়নিয়ার।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝে এই গ্রহাণুর খোঁজ পেয়েছেন নাসার বিজ্ঞানীরা। এতে আরও রয়েছে নিকেল ও লৌহ। আর এই কারণেই সৌরজগতের সবচেয়ে মূল্যবান বস্তু হয়ে উঠেছে এই গ্রহাণু।

১৬ সাইসি নামের এই গ্রহের খোঁজ সম্প্রতি মিলেছে, এমন নয়। ১৮৫২ সালে প্রথম এর খোঁজ পান ইতালির জ্যোতির্বিদ অ্যানিবেল দে গাসপারিস। ওই সময় তিনি জানিয়েছিলেন, এই গ্রহের পরিধি ২২৬ কিলোমিটার। ওই সময় তিনি আরও জানান, এতে রয়েছে নিকেল ও লৌহ। এবার জানা গেল এতে রয়েছে সোনা ও প্লাটিনাম। এই ধারণা অবশ্য ওই সময় দিয়েছিলেন অ্যানিবেল দে গাসপারিস।

গ্রহাণুটির মূল্য বের করেছেন নাসার বিজ্ঞানীরা। তারা বলছেন, এতে যে পরিমাণ সম্পদ রয়েছে, তার মূল্য ১০ কোয়াড্রিলন ডলার। আরও সহজ করে বললে ১০০ মিলিয়ন বিলিয়ন ডলার। এই পরিমাণ সম্পদ পৃথিবীর মানুষের মধ্য ভাগ করে দিলে প্রত্যেকেই বিলিয়নিয়ার হয়ে যাবেন।

আসল ব্যাপার হচ্ছে, এই সম্পদ পৃথিবীতে আনা যাবে কি না?

গত বছরের অক্টোবরে এই গ্রহাণুর উদ্দেশে মহাকাশযান পাঠিয়েছে নাসা। কিন্তু এখনো ধারেকাছেও যেতে পারেনি। পৃথিবী থেকে এই গ্রহাণুর দূরত্ব সাড়ে তিন বিলিয়ন কিলোমিটার। আগামী ২০২৯ সালের আগস্টে এটি সেখানে গিয়ে পৌঁছাবে বলে ধারণা করা যাচ্ছে। এরপর সেখানে ২৬ মাস থাকতে পারে।

কিন্তু সেখান থেকে মহাকাশযান ভর্তি করে সোনা নিয়ে আসা হবে, এমন নয়। মূলত গবেষণার জন্যই এই যান পাঠিয়েছে নাসা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

১২ কেজি সিলিন্ডারে ৭০ টাকা বাড়ল এলপিজির দাম

রোববার (২ আগস্ট) বিইআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

১৬ ঘণ্টা আগে

পুলিশকে সতর্কবার্তা দেওয়ার নেপথ্যে নির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই: ডিবি প্রধান

রোববার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুলিশের ওপর হামলার বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে সদস্যদের আরও সতর্ক থাকতে স্মরণ করিয়ে দিতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

১৮ ঘণ্টা আগে

সীমান্ত বাণিজ্য ফের চালু করতে আগ্রহী মিয়ানমার

রোববার (২ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে দেশটির রাষ্ট্রদূত কিয়াও সো ময়ে এ আগ্রহের কথা জানান।

১৮ ঘণ্টা আগে

শিক্ষকদের বিরুদ্ধে ঢালাও ব্যবস্থা নয়, ন্যায়সংগত প্রক্রিয়ার দাবি শিক্ষক নেটওয়ার্কের

রোববার (২ আগস্ট) এক বিবৃতিতে শিক্ষক নেটওয়ার্ক জানায়, জুলাই অভ্যুত্থানবিরোধিতার অভিযোগ তুলে একদল শিক্ষক ২৩১ জনের তালিকা উপাচার্যের কাছে জমা দিয়েছেন

১৮ ঘণ্টা আগে