প্রতিবেদক, রাজনীতি ডটকম

বঙ্গাব্দ ১৪৩২ বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ থেকে বের হওয়া ‘বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা’য় নেমেছে মানুষের ঢল। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ যোগ দিয়েছেন শোভাযাত্রায়। ফ্যাসিবাদবিরোধী বার্তা দিতে শোভাযাত্রার জন্য ফ্যাসিবাদের মুখাবয়বটি আগুনে পুড়ে গেলেও শেষ মুহূর্তে কর্কশিটে বানানো একই রকম একটি প্রতিকৃতি শোভাযাত্রায় স্থান পেয়েছে।
‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে সোমবার (১৪ এপ্রিল) নতুন বঙ্গাব্দের প্রথম দিন পহেলা বৈশাখের সকাল ৯টার দিকে শোভাযাত্রাটি ঢাবির চারুকলা অনুষদ থেকে।
শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড়, শহিদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে শোভাযাত্রাটি বাংলা একাডেমির সামনের রাস্তা অতিক্রম করে। সকাল সাড়ে ১০টার কিছু পরে এটি ফের চারুকলা অনুষদে গিয়ে যাত্রা সমাপ্ত করে।
শোভাযাত্রার অংশ নিতে সকালের আলো ফুটতেই দূর-দূরান্ত থেকে মানুষজন এসে ভিড় করতে শুরু করেন চারুকলা অনুষদের প্রাঙ্গণে। সকাল ৯টায় শুরু হওয়ার কথা ছিল শোভযাত্রা। এর আগেই চারুকলা অনুষদ ও এর আশপাশের গোটা এলাকা জনসমুদ্রে পরিণত হয়। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ নির্বিশেষে সব ধরনের মানুষের উপস্থিতিতে বর্ণিল রূপ নেয় শোভাযাত্রা।

আনন্দ শোভাযাত্রায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আদলে ফ্যাসিবাদের মুখাবয়ব। ছবি: রাজনীতি ডটকম
বরাবরের মতো এ বছরও শোভাযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন তৎপর। গোটা এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়। শোভাযাত্রার রুট ও আশপাশের এলাকার নিরাপত্তাও জোরদার করা হয়।
শোভাযাত্রায় এ বছর ২৮টি জাতিগোষ্ঠী, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন দেশের অতিথিরা অংশ নিয়েছেন। বর্ষবরণের এ শোভাযাত্রায় ছিল সাতটি বড় মোটিফ, সাতটি মাঝারি মোটিফ ও সাতটি ছোট মোটিফ।

আনন্দ শোভাযাত্রায় নেমেছিল মানুষের ঢল। ছবি: রাজনীতি ডটকম
ঢাবি চারুকলার এই শোভাযাত্রা প্রথম বছর আনন্দ শোভাাত্রা নামে পালিত হলেও পরবর্তী তিন দশকেরও বেশি সময় ধরে এটি মঙ্গল শোভযাত্রা হিসেবে আয়োজিত হয়েছে। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ও অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম বাংলা নববর্ষে এর নাম বদলে করা হয়েছে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সামনে রেখে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একই সঙ্গে তিনি দুই দেশের সম্পর্ক আরও জোরদার এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
৪ ঘণ্টা আগে
জিনোমিকস ব্যবহার করে বিশ্বের বৃহত্তম টাইফয়েড টিকাদান কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য সেঁজুতি সাহাকে এ সম্মাননা দেওয়া হচ্ছে। বাংলাদেশের ২০২৫ সালের টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন কর্মসূচিতে তার গবেষণা ও তথ্যভিত্তিক কাজ এরই মধ্যে চার কোটির বেশি শিশুকে সুরক্ষার আওতায় আনতে সহায়তা করেছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরি হওয়ায় জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে স্পট মার্কেট থেকে আরও দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি তেলের সরবরাহ সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৭ ঘণ্টা আগে