প্রতিবেদক, রাজনীতি ডটকম

আগামী সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশীদের ভোটের পরিকল্পনায় প্রক্সি ভোটিং পদ্ধতির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ্। মঙ্গলবার (১১ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মো. সানাউল্লাহ বলেন, ‘প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি পূরণে এই উদ্যোগ নিয়েছে কমিশন। প্রচলিত আইন ও নিয়ম, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা, ৩৪টি দেশের ৪৪টি মিশনের মতামত এবং সংস্কার কমিশনের সুপারিশ বিশ্লেষণ করে আমরা প্রক্সি ভোটের ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি জানান, নির্বাচনের আগে প্রবাসী বাংলাদেশীরা অ্যাপের মাধ্যমে দেশে থাকা প্রতিনিধি নির্বাচন করবেন। ভোটের দিন সেই ব্যক্তি কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। তবে সম্পূর্ণ কার্যপদ্ধতি এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে আগামীতে রাজনৈতিক দল ও বিশেষজ্ঞসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে আইন সংশোধন করে অ্যাপ তৈরি করা হবে।
পোস্টাল ব্যালট প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, ‘ইসির এ সংক্রান্ত কমিটির ফাইন্ডিং হচ্ছে, পোস্টাল ব্যালট কার্যকরী নয়। কারণ প্রবাসীদের জন্য বর্তমানে যে পদ্ধতি আছে ভোট দেওয়ার অর্থাৎ পোস্টাল ব্যালট সিস্টেম এটি অচল সিস্টেম। এই পদ্ধতিতে বিদেশ থেকে একটি ভোটও কাস্ট হয়নি। গত সংসদ নির্বাচনে দেশে পোস্টাল ব্যালটে ভোট পড়েছে ৪৩৩টি। এই পদ্ধতিতে ব্যালট ছাপানোর পর সময় থাকে ১২-১৫দিন। অথচ সময় দরকার ৩০-৪০ দিন।’
ইসির কমিটি তিনটি পদ্ধতি- পোস্টাল ব্যালট, অনলাইন সিস্টেমে ভোট ও প্রক্সি ভোটের সুযোগ রেখে প্রস্তাবনা দিয়েছে। তিনটির মধ্যে প্রথম দুটি ট্রায়ালের জন্য প্রস্তাব করেছে। তবে আগামী নির্বাচনের জন্য প্রক্সি ভোটে প্রাধান্য দেওয়া হচ্ছে।

সরকার হাসপাতালটির জন্য তিনটি শর্ত নির্ধারণ করেছে। শর্তগুলো হলো— ১৯৮২ সালের দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্সের বিধান যথাযথভাবে প্রতিপালন অব্যাহত রাখতে হবে; লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হব
২ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের জানুয়ারিতে মাগুরার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে জহিরুল ইসলামের সঙ্গে ওই নারীর পরিচয় হয়। পরে বিভিন্ন অজুহাতে তাকে অফিসে ডেকে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে নিজের সাবেক স্ত্রীকে তালাক দিয়ে ওই নারীকে বিয়ে করার আশ্বাস ও প্রতিশ্রুতি দেন।
৩ ঘণ্টা আগে
সংগঠনটির দাবি, প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে কমিশন ৮ টাকা থেকে বাড়িয়ে কমপক্ষে ১৩ টাকা ৯৬ পয়সা করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে গ্যাসের দাম বাড়লে তার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয়ভাবে কমিশন সমন্বয়ের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া গ্যাসের মূল্যবৃদ্ধির অজুহাতে পুরোনো গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত জামানত নেওয়া বন
৩ ঘণ্টা আগে
উপজেলা প্রশাসন ও কেন্দ্র সূত্রে জানা যায়, ইসলামের ইতিহাস পরীক্ষা চলাকালে কেন্দ্রের ৩০১ নম্বর কক্ষে পাঁচজন পরীক্ষার্থীকে নকল সরবরাহ করার অভিযোগ ওঠে শিক্ষক মনিরুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা যাচাই করতে কেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে নকল সরবরাহের বিষয়টি নিশ্চিত হয় উপজেলা
৪ ঘণ্টা আগে