বাসস

মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা পাঠিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। গত রোববার ইরানের একটি প্রতিনিধি দল কক্সবাজরের উখিয়ায় রোহিঙ্গাদের ৪ নম্বর ক্যাম্পে এসব খাদ্যসামগ্রী বিতরণ করে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ আলী খামেনীর দপ্তরের প্রতিনিধি ড. সাইয়্যেদ আলীযাদেহ মাহদি মুসাভী।
ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাস সংস্কৃতি কেন্দ্রের জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ সাইদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এসব খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা ইসলামি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যেদ ইব্রাহিম খলিল রাজাভী। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ আলী খামেনীর পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য এই খাদ্য সহায়তা পাঠানো হয়।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে ইরানের প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গা মুসলমানদের প্রতি ইরানের সহায়তা অব্যাহত থাকবে। রোহিঙ্গারা ২০১৭ সালের আগস্টে বৃহৎ আকারে সঙ্কটে পড়ে। এরপর থেকেই এসব মানুষের প্রতি ইরানের সহায়তা অব্যাহত রয়েছে।

উদ্বোধনকালে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
১৮ ঘণ্টা আগে
হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও শেষ হয়েছে। এতে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়ায়। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হয়।
২০ ঘণ্টা আগে
আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
২০ ঘণ্টা আগে
অনুষ্ঠানে 'আলী আলী মওলা আলী', 'পর্দা হ্যায় পর্দা', 'আমার দেহ মন বলে নবী নবী', 'ইশ্কে নবী দিল মে পয়দা করো', 'দমাদম মাস্ত কালান্দর' ও 'খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা'-সহ জনপ্রিয় বেশ কিছু উর্দু, হিন্দি ও বাংলা কাওয়ালী পরিবেশন করা হয়।
১ দিন আগে