কোরবানির ৩দিনে পঙ্গু হাসপাতালে ৯৪২ জন

ডেস্ক, রাজনীতি ডটকম

পবিত্র ঈদুল আজহায় পশু কোরবানি দিতে গিয়ে ৩ দিনে আহত হয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর) চিকিৎসা নিয়েছেন ৯৪২ জন। এর মধ্যে ভর্তি আছেন ৩২৪ জন।

সোমবার (৯ জুন) রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত নিটোর হাসপাতালে গিয়ে এসব তথ্য জানা যায়। হাসপাতালের জরুরি বিভাগের কনসালট্যান্ট ডা.রিপন ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. রিপন জানান, ঈদের দিন (শনিবার) হাসপাতালে ভর্তি হন ১২২ জন। সেদিন চিকিৎসা নিয়েছেন মোট ৩২৫ জন, যাদের মধ্যে ১০২ জনের জরুরি অপারেশন করতে হয়েছে।

ঈদের দ্বিতীয় দিন (রোববার) হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন ৩০১ জন। এদের মধ্যে জরুরি অপারেশন হয়েছে ৮৩ জনের, ভর্তি হয়েছেন ১১৭ জন।

ঈদের আগের দিন (শুক্রবার) পশু কিনতে গিয়ে অনেকে আহত হন। সেদিন চিকিৎসা নিতে আসেন ৩১৬ জন। তাদের মধ্যে ৭৯ জনের জরুরি অপারেশন লাগে এবং ভর্তি হন ৮৫ জন।

সব মিলিয়ে গত তিন দিনে আহত হয়ে নিটোরে চিকিৎসা নিয়েছেন ৯৪২ জন। এর মধ্যে জরুরি অপারেশন করতে হয়েছে ২৬৪ জনের এবং বর্তমানে ভর্তি আছেন ৩২৪ জন। বাকি ৬১৮ জন প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

চিকিৎসক রিপন ঘোষ জানান, ঈদের দিন ও পরদিন যারা হাসপাতালে এসেছেন, তাদের বেশিরভাগই পশু জবাই করতে গিয়ে আহত হয়েছেন। কারও হাত, কারও পা বা রগ কেটে গেছে। অন্যদিকে, ঈদের আগের দিন যারা এসেছেন, তাদের অনেকেই কোরবানির পশু কিনতে গিয়ে লাথিতে আহত হয়েছেন।

হাসপাতালের জরুরি বিভাগের একাধিক সূত্র জানিয়েছে, সোমবার সকালেও কিছু আহত রোগী হাসপাতালে আসেন। তবে আগের দুই দিনের তুলনায় সংখ্যাটা কম।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

টিকার মাধ্যমে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ সম্ভব: এনআইসিআরএইচ পরিচালক

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন বলেছেন, সব ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব না হলেও জরায়ুমুখের ক্যান্সারের মতো কিছু ক্যান্সার, টিকার মাধ্যমে প্রতিরোধ করা যায়।

৫ ঘণ্টা আগে

কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় রিপোর্টের ভিত্তিতে গতকাল তাদের ৭ জনকে বরখাস্ত করা হয়েছে।

৮ ঘণ্টা আগে

দেশের ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে এসব অঞ্চলে বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

৯ ঘণ্টা আগে

কক্সবাজার সৈকতে হঠাৎ টর্নেডো, আতঙ্কে পর্যটকদের ছোটাছুটি

বিশ্বে সবচেয়ে বেশি টর্নেডো দেখা যায় যুক্তরাষ্ট্রে। তবে বাংলাদেশও টর্নেডোপ্রবণ দেশগুলোর একটি। বিশ্বের অন্যতম প্রাণঘাতী টর্নেডোর ঘটনাও ঘটেছে বাংলাদেশে। ১৯৮৯ সালের ২৬ এপ্রিল মানিকগঞ্জ জেলার দৌলতপুর ও সাটুরিয়া উপজেলায় এই ভয়াবহ টর্নেডো আঘাত হানে, যা ইতিহাসে অন্যতম ভয়াবহ টর্নেডো হিসেবে স্বীকৃত।

২১ ঘণ্টা আগে