শনিবার ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে সোয়া দুই কোটি শিশুকে

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সারা দেশে শনিবার (১জুন) ৬ থেকে ৫৯ মাস বয়সি ২ কোটি ২২ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ২৭ লাখ শিশুকে একটি নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি প্রায় ১ কোটি ৯৫ লাখ শিশুকে লাল রংয়ের একটি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল বিনামূল্যে খাওয়ানো হবে।

বৃহস্পতিবার রাজধানীর স্বাস্থ্য অধিদফতরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন জুন-২০২৪ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম এ কথা জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, সারা দেশে প্রায় এক লাখ ২০ হাজার কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কথা কিন্তু এবার ঘূর্ণিঝড় রিমালের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় উপকূলীয় এলাকার প্রায় এক হাজার ২২৪ কেন্দ্রে নির্দিষ্ট সময়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে না। পুনর্বাসন সমস্যা সমাধান হলে সেখানে পরবর্তী খুব দ্রুত সময়ে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম বলেন, জুনের ১ থেকে আমাদের সারা দেশে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হবে। উপকূলের যেসব এলাকায় বন্যা আক্রান্ত হয়েছে সেখানে অবস্থা ভালো হলে তাদের এ ক্যাপসুল দ্রুতই খাওয়ানো হবে। ভিটামিন ‘এ’ ক্যাপসুলের উপকারিতা প্রসঙ্গে মহাপরিচালক বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেলে অন্ধত্ব প্রতিরোধ হয়, শরীরের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে, সব ধরনের মৃত্যুর হার ২৪ শতাংশ হ্রাস করে। এছাড়া হাম, ডায়রিয়া ও নিউমোনিয়ার কারণে মৃত্যু উল্লেখযোগ্য হারে কমায়।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. নূরেন মোবাশ্বিরা প্রভার সঞ্চালানায় উপস্থিত ছিলেন- ঢাকা বিভাগীয় জেলা তথ্য অফিসের (পরিচালক) কাজী গোলাম আহাদ, ডেপুটি সিভিল সার্জন ডা. সরকার ফাহানা কবির, মেডিকেল অফিসার ডা. রেজওয়ানা পারভীন ডা. ওমর ফারুক, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাজালাল মোহন ও জেলা স্বাস্থ্য সুপারিনটেনডেন্ট মো. আসাদুজ্জামান প্রমুখ। সংবাদ সম্মেলনে ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন কার্যক্রমের সার্বিক বিষয় তুলে ধরেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নূরুন মোবাশ্বিরা। তিনি বলেন, শনিবার ১৯৮ টি ওয়ার্ডে ১ হাজার ৭৪৩টি টিকা কেন্দ্রে আসা শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

এদিকে টিকাদান সম্পর্কিত জনবল সংকট নিরসনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) কাজ করছে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির। ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনে ডিএসসিসিতে সম্প্রসারিত টিকাদান কার্যক্রমের চ্যালেঞ্জ এবং তা থেকে উত্তরণের উপায় বিষয়ক গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ার ক্ষেত্রে শিশুদের ভরাপেটে কেন্দ্রে নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়। এছাড়া কাঁচি দিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মুখ কেটে এর ভেতরে থাকা সবটুকু তরল ওষুধ চিপে খাওয়ানো ও জোর করে বা কান্নারত অবস্থায় ‘এ’ ক্যাপসুল না খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

একযোগে ৪৯ পুলিশ পরিদর্শক বাধ্যতামূলক অবসরে

পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘জনস্বার্থে’ তাদের অবসরে পাঠানো হয়েছে।

১৮ ঘণ্টা আগে

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যেই নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। শেষ হয়েছে অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও। এটি চালু হলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়াবে। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে।

২১ ঘণ্টা আগে

রবিউল আউয়ালের চাঁদের দেখা মেলেনি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবি

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ আগস্ট পালন করা হবে ঈদে মিলাদুন্নবি। বাংলাদেশে দিনটি সরকারি ছুটি।

১ দিন আগে

১৫ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন শুরুর প্রস্তাব, ক্লাস শুরু ১২ নভেম্বর

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বৃহস্পতিবার (১৩ আগস্ট) গণমাধ্যমকে বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে শুরু করে ১ অক্টোবর পর্যন্ত প্রথম ধাপের আবেদন গ্রহণ শুরুর প্রস্তাব করা হয়েছে।

১ দিন আগে