বাগেরহাটে হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠার উদ্যোগ, ১৬ এপ্রিল হার্ট ক্যাম্প

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১১: ০২
বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের লোগো

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা বাগেরহাটে হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে এর আওতায় পাশের বিভিন্ন জেলার রোগীদের জন্য বিশেষায়িত হৃদরোগ হাসপাতাল স্থাপন করা হবে।

এই কার্যক্রমের প্রধান উদ্যোক্তা যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নেভাদার কার্ডিওভাসকুলার ফেলোশিপ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ডা. চৌধুরী হাফিজুল আহসান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দেশ-বিদেশের স্বনামধন্য চিকিৎসক এবং খুলনা ও বাগেরহাটসহ দক্ষিণাঞ্চলের কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ও সমাজসেবক এই উদ্যোগে যুক্ত হয়েছেন।

হার্ট ফাউন্ডেশনের জন্য জমি কেনাসহ কিছু পদক্ষেপের কথা জানিয়ে হাফিজুল আহসান গণমাধ্যমকে বলেন, ‌‘আগামী ১৬ এপ্রিল বাগেরহাটে প্রথমবারের মতো হার্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছে।’

ওইদিন রণবিজয়পুর দরিতালুকে অবস্থিত কোডেক ট্রেনিং সেন্টারে বিশেষজ্ঞ চিকিৎসকরা গরিব-সচ্ছল নির্বিশেষে বিনা মূল্যে চিকিৎসা দেবেন। প্রয়োজনে রোগীদের ঢাকায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সেবা নিতে সহায়তা করা হবে। হার্ট ক্যাম্পে হৃদরোগ ছাড়াও ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ও স্ট্রোকের মতো রোগে আক্রান্ত ও ঝুঁকিতে থাকা রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হবে।

ক্যাম্পে অধ্যাপক চৌধুরী হাফিজুল আহসান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কার্ডিওলজির অধ্যাপক মির নেসারউদ্দিন আহমেদ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সার্জন ডা. এম এ গফুর, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পরিচালক (অপারেশনস) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. ইউনুসুর রহমান, ইউনাইটেড হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক রফিকুস সালেহীন, গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক শেখ আ. ফাত্তাহ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. দিপল অধিকারী উপস্থিত থাকবেন।

হার্ট ক্যাম্পে আরও উপস্থিত থাকবেন ল্যাব এইড হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. মাহবুবুর রহমান, যুক্তরাষ্ট্রের লাসভেগাস মেডিকেল সেন্টারের নিউরোলজিস্ট ডা. সেলিনা পারভীন, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. সুদিপ্ত কুমার মুখার্জীসহ অনেকে।

হার্টক্যাম্পে অংশ নিতে আগ্রহীদের ১৫ এপ্রিল দুপুর ১২টার মধ্যে নিবন্ধন করতে অনুরোধ করা হয়েছে। নিবন্ধনের জন্য বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক ডা. মোশাররফ হোসেন (০১৯৭৭২১৭০৭৭), ফাউন্ডেশনের উদ্যোক্তা মাসুদ খান (০১৯১৯০৬৩৪৭১) ও এসএম নুরুল আলম লিটন (০১৭১১-২২৭৭০২) এবং সদস্যসচিব শাহ ই আলম টুকুর সঙ্গে (০১৭১০৭০৭০৯০) যোগাযোগ করা যাবে।

এছাড়া, ১৬ এপ্রিল সকাল ১০টার মধ্যে কোডেক সেন্টারে উপস্থিত হয়েও নাম নিবন্ধন করা যাবে।

হাফিজুল আহসান আরও বলেন, হাসপাতাল স্থাপন হওয়ার আগ পর্যন্ত অন্তত একটি বিশেষায়িত অ্যাম্বুলেন্স সংগ্রহ করে বাগেরহাটের মুমূর্ষু হৃদরোগীদের দ্রুত ঢাকায় হাসপাতালগুলোতে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠার বিষয়ে সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় ও হার্ট ফাউন্ডেশন সহযোগিতা করছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রশ্নফাঁস মামলায় পিএসসি কর্মকর্তা কারাগারে

সোমবার (১৭ আগস্ট) ঢাকার মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

৪ ঘণ্টা আগে

পে স্কেল নিয়ে আরও আলোচনা প্রয়োজন, বাস্তবায়ন এ বছরই: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী বলেন, ‘পে কমিশনের অনেকগুলো দিক আছে তো, আমরা সবগুলো বিবেচনা করছি। আজকে অনেক আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে এবং আরও অধিকতর আলোচনার প্রয়োজনীয়তা আছে। আমরা আবার বসব। পূর্ণাঙ্গ সিদ্ধান্ত যখন আসবে, তখন আপনাদের সাথে তুলে ধরব।’

৪ ঘণ্টা আগে

আইনশৃঙ্খলা নিয়ে জনপ্রত্যাশা পূরণে আরও সময় চান স্বরাষ্ট্রমন্ত্রী

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে পে-স্কেল সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

৫ ঘণ্টা আগে

উপসচিবের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র, সতর্ক করল জনপ্রশাসন মন্ত্রণালয়

সোমবার (১৭ আগস্ট) এক বিবৃতিতে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, প্রশাসন-১ শাখার উপসচিব শরিফুল ইসলামের স্বাক্ষর নকল করে ওই নিয়োগপত্র তৈরি করা হয়েছে

৬ ঘণ্টা আগে