আন্দোলনে আহত আরও ৩০ জনকে পাঠানো হলো সিঙ্গাপুর-থাইল্যান্ডে

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের মধ্যে এখন পর্যন্ত ৩০ জনকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর ও থাইল্যান্ড পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসায় সিঙ্গাপুর থেকে আগত চিকিৎসক দলসহ এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়েছে৷

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, এই সরকার একটি চ্যালেঞ্জের মধ্যে দায়িত্ব নিয়েছে।

ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার মধ্যে কাজ শুরু করতে হয়েছে। তারপরও জুলাই গণহত্যায় নিহত ও আহতদের চিকিৎসায় অবহেলা করা হয়নি। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, এবার সিঙ্গাপুরের বিশেষজ্ঞদল এসেছেন চিকিৎসা দিতে। এর মধ্যে তারা রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের পরীক্ষা-নিরীক্ষা করেন। গণঅভ্যুত্থানে আহতদেরকে চিকিৎসা দিতে এর আগে পাঁচটি দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা বাংলাদেশে এসেছিলেন। জুলাই আন্দোলনে এ পর্যন্ত বিদেশে চিকিৎসার জন্য ৩০ জনকে পাঠানো হয়েছে। মুসা নামের আহত একজনের চিকিৎসায় ৬ কোটি ৩৭ লাখ টাকা ব্যয় হয়েছে। আরেকজনের জন্য ৩ কোটি ৩৪ লাখ টাকা খরচ হয়েছে।

উপদেষ্টা বলেন, আহত নিহতদের বিদেশে চিকিৎসার জন্য এখন পর্যন্ত ১৬ কোটি টাকা খরচ হয়েছে। এ খরচ শুধুমাত্র ১৫ জনের জন্য। চিকিৎসার জন্য এখন পর্যন্ত পাঠানো হয়েছে ২০ কোটি টাকা। আরও কত টাকা লাগতে পারে সে হিসেব এখনও হয়নি।

এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর সায়েদুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থান যাদের আত্মত্যাগের কারণে হয়েছে তাদের ত্যাগকে অস্বীকার করার দুঃসাহস সরকারের নেই। তাই তারা যে কারণে আন্দোলন করছেন সেগুলোকে গুরুত্ব দিয়ে কাজ করার উদ্যোগ সরকারের। আহতরা যে কারণে মনকষ্ট নিয়ে আন্দোলন করছে তাদের সেসব দাবিকে গুরুত্ব দিয়ে এখন কাজ করা হবে। কোনোভাবেই সরকার তাদের দাবি দাওয়াকে অবহেলা করছে না।

তিনি বলেন, তাদের দাবি অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী আহতদের চিকিৎসা, পুনর্বাসন এবং আর্থিক সহায়তা দেওয়া হবে। সেজন্য নতুন করে তালিকা তৈরি করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। ছবিসহ আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত আহতদের নামের তালিকা পাঠানোর সময় দেওয়া হয়েছে।

সায়েদুর রহমান আরও বলেন, এখন পর্যন্ত কোনো আহতদের চিকিৎসার জন্য সরকারি খরচের বাইরে নিজেদের ব্যয় হয়নি। যদি কারও নিজস্ব অর্থ ব্যয় হয় সেটাও সরকারকে জানাতে পারে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অর্গানিক ডিম পরিবেশের জন্য বেশি ক্ষতিকর, বলছে নতুন গবেষণা

গবেষণায় দেখা গেছে, পুরো উৎপাদন ব্যবস্থা অর্গানিক ফ্রি-রেঞ্জ হলে বছরে প্রায় ২৩ লাখ ১৬ হাজার টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য (tCO2e) গ্রিনহাউস গ্যাস নির্গত হবে।

৯ ঘণ্টা আগে

সময়োপযোগী সিদ্ধান্তের অভাবে শিল্পে গ্যাস সংকট, সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

সমস্যা সমাধানে ব্যবসায়ীরা আশাবাদী মন্তব্য করে বিটিএম সভাপতি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের পরিস্থিতি বুঝার চেষ্টা করছেন। বিদ্যমান অবস্থায় সরকারের যে মনোযোগ পাওয়া যাচ্ছে তা গেলো ১৭ বছর পাওয়া গেলে বর্তমানের দুরবস্থা হতো না।’

১০ ঘণ্টা আগে

হাইকোর্টের শ্যোন অ্যারেস্ট সংক্রান্ত আদেশ স্থগিত

কয়েকজন ব্যক্তির দায়ের করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট রায় দেন যে, সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলে তাদের গ্রেপ্তার, শ্যোন অ্যারেস্ট বা কোনোভাবে হয়রানি করা যাবে না। একইসাথে আবেদনকারীদের বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও নিপীড়ন করা কেন আইনি কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না

১০ ঘণ্টা আগে

এমপি হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

একইসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করতে বলেছেন আদালত।

১০ ঘণ্টা আগে