এসএসসির ফরম পূরণে আরো ৯ দিন সময় পেলেন শিক্ষার্থীরা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
এসএসসি পরীক্ষা। ফাইল ছবি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ সময়সীমা শেষ হওয়ার প্রায় দেড় মাস পর আবারও ফরম পূরণে ৯ দিন সময় দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ২ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বিলম্ব ফিসহ (জরিমানা) শিক্ষার্থীরা এসএসসির ফরম পূরণ করতে পারবেন।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিলম্ব ফিসহ ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় আগামী ২ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হলো। ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। জরিমানা ছাড়া ৯ ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণের সুযোগ ছিল। সেদিন প্রথম দফায় সময়সীমা বাড়িয়ে ১৪ ডিসেম্বর করা হয়েছিল। এরপর বিলম্ব ফিসহ ফরম পূরণে ১৫-১৭ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। যার ফি জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৮ ডিসেম্বর। এরপর এসএসসির ফরম পূরণ নিয়ে আর কোনো নির্দেশনা ছিল না বোর্ডের।

এদিকে, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য প্রতিবছরের মতো এবারও আলাদা ফি নির্ধারণ করা হয়। এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সর্বোচ্চ ফি দিতে হবে ২ হাজার ২৪০ টাকা। এছাড়া মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় এবার ফরম পূরণ ফি ২ হাজার ১২০ টাকা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চীনে বাংলাদেশের মর্যাদা ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরছেন প্রধানমন্ত্রী: মাহ্‌দী আমিন

চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের মর্যাদা, বিনিয়োগ সম্ভাবনা এবং জলবায়ু কর্মপরিকল্পনা বিশ্বনেতাদের সামনে তুলে ধরছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ

১১ ঘণ্টা আগে

বাংলা গানে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে নির্মিত। ভিডিওতে দুই দেশের সরকারপ্রধানের বৈঠক, আনুষ্ঠানিক অভ্যর্থনা এবং সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়েছে।

১২ ঘণ্টা আগে

শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ‘ইলেকট্রিক শক’ দেওয়ার দাবি বিএনপি এমপির

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

১২ ঘণ্টা আগে

নবাবগঞ্জে ‘ছানি-মুক্ত কৈলাইল কর্মসূচি’র উদ্বোধন

আন্তর্জাতিক চক্ষুরোগসেবা প্রদানকারী সংস্থা অরবিস ইন্টারন্যাশনাল এবং অস্ট্রেলিয়াভিত্তিক ‘সোস্যাল হেল্প এন্ডেভার ফর বাংলাদেশ (সেবা)’-এর সহযোগী সংগঠন ‘অল্টারনেটিভ অ্যাপ্রোচ’-এর ব্যবস্থাপনায় পরিচালিত সেবা স্বাস্থ্যকেন্দ্রের যৌথ উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

১২ ঘণ্টা আগে