রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্লাস-পরীক্ষা শুরু হচ্ছে আগামী রোববার (৮ সেপ্টেম্বর) থেকে। ডিনদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রমাণিক।
তিনি জানান, আগামী রোববার থেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালু হবে। বিভাগগুলো চাইলে ক্লাস-পরীক্ষা শুরু করতে পারবে।
এর আগে গত ২৮ জুন ঈদের ছুটির পর বিশ্ববিদ্যালয় চালু হয়। তবে পেনশন নীতিমালা বাতিলের দাবিতে ১ জুলাই থেকে কর্মবিরতির ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
এরই মধ্যে কোটা সংস্কার আন্দোলনে উত্তাল হয়ে ওঠে রাবি ক্যাম্পাস। ওই সময় ক্যাম্পাস খোলা থাকলেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকে। উদ্ভূত পরিস্থিতিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম ও ক্লাস অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়। এরপর গত ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ৯০ জন কর্মকর্তা পদত্যাগ করেন। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনায় আবারও অচলাবস্থার সৃষ্টি হয়।

শুক্রবার (৭ আগস্ট) ইতালির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে উড়োজাহাজটিতে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় কারিগরি ত্রুটি ধরা পড়ে।
১৩ ঘণ্টা আগে
শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাদা দল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
১৫ ঘণ্টা আগে
আমার বাবার গল্পটি তেমনই একটি গল্প। এই গল্প কোনো রূপকথা নয়। কোনো উপন্যাসের কল্পিত চরিত্রও নয়। এটি আমার বাবার জীবন থেকে উঠে আসা এক দীর্ঘশ্বাসের ইতিহাস।
১৭ ঘণ্টা আগে
এক-এগারোর সেনা-সমর্থিত সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) নির্যাতনের তথ্য পাওয়ার কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
১৭ ঘণ্টা আগে