নতুন কারিকুলামে পরীক্ষাপদ্ধতি চূড়ান্ত হলেই জানাবেন শিক্ষামন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। ফাইল ছবি

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, যখন আমাদের পক্রিয়া (নতুন কারিকুলামে পরীক্ষা) চূড়ান্ত হবে, তখন জানাবো। এখন সমস্যা হচ্ছে, যদি স্পেক্টেকুলেশন বেশি হয়, তাহলে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা বিভ্রান্ত হবেন। সে কারণে এখন কোনও মন্তব্য করতে চাই। তবে সামষ্টিক বা কার্যক্রমভিত্তিক যে মূল্যায়ন, সেগুলোর ভারসাম্য করা হয়েছে।

শুক্রবার (২৪ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিশেয়নের ‘যোগাযোগা উৎসব’র প্রধান অতিথির বক্তব্যে শেষে সাংবাদিক এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের অনেক বিভাগ ছিল, সেটিরও কিছুটা পরিবর্তন করা হয়েছে। যেহেতু আবার মাদ্রাসাভিত্তিক শিক্ষাপদ্ধতির সঙ্গে সমন্বয় করতে হবে, তাই এই মুহূর্তে বলা সমীচীন হবে না। পদ্ধতি সুনির্দিষ্ট হলেই আমরা প্রকাশ করবো।

২০২৬ সাল থেকে নতুন কারিকুলাম দ্বাদশ শ্রেণি পর্যন্ত কার্যকর হবে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, দ্বাদশ নয়, দশম শ্রেণি পর্যন্ত। এই কারিকুলামে প্রথম যে পরীক্ষা হবে, তা দশম শ্রেণিতে হবে।

শনিবার ক্লাসের বিষয়টি সুনির্দিষ্ট করা গেছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের শিখনফল অর্জনের জন্য কিছু শিক্ষা কর্মদিবস নির্দিষ্ট করতে হয় বছরব্যাপী। যেহেতু অনেকগুলো পড়াতে পারেনি, সে জন্য বিশেষজ্ঞদের মতামত নিয়ে এখন পর্যন্ত শনিবার খোলা আছে। তবে সেটা সাময়িক। যদি দিবসের বিষয়ে পরিপূর্ণ একটি চিত্র পাওয়া যায়, তাহলে ঈদুল আজহার পর হয়তো সেটা থাকবে না। যদি ঘূর্ণিঝড়, বন্যা ও অন্য অনেক চ্যালেঞ্জ হয়, তখন স্কুল বন্ধ থাকবে। এতে শিখনফল অর্জন বেশ কঠিন হয়ে যায়। শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা প্রত্যাশিত নয়। যেহেতু কিছুদিন নষ্ট হয়েছে। আমরা আশা করছি সেটা থাকবে না।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে অল্প সংখ্যক শিক্ষার্থীর মধ্যে সরকারি চাকরির দিকে ধাবিত হওয়ার যে মানসিকতা, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ট্রল হচ্ছে। বলা হচ্ছে, লাইব্রেরি কি শুধু সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জায়গা নাকি শুধু পাঠ্যবই নয়, এর বাইরেও অনেক গবেষণাধর্মী বিষয়ের ওপর জ্ঞান আহরণ ও চর্চার জায়গা? শিক্ষার্থীদের এমন মানসিকতা পরিবর্তনে অ্যালামনাইদের এগিয়ে আসার আহ্বান জানাই।

তিনি আরও বলেন, অ্যালামনাইদের সবাই সরকারি কর্মকর্তা-কর্মচারী হিসেবে কর্মরত নন। জীবনের নানা ক্ষেত্রে আপনারা সফল হয়েছেন। আমাদের সন্তানদেরও যেন সেভাবে শিক্ষা দিতে পারি, সে বিষয়ে খেয়াল রাখতে হবে।

মহিবুল হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার যে রাজনৈতিক অঙ্গীকার দিয়েছেন, তা হলো, উন্নয়ন হয়েছে দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান। সেই কর্মসংস্থানমুখী করতে ইকোসিস্টেমকে ডেভেলপ করতে হবে। অর্থনীতির সঙ্গে শিক্ষার এবং সমাজের সঙ্গে শিক্ষার সম্পর্ক গড়ে তোলার অনুরোধ জানান মন্ত্রী।

গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ।

স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মীর মাসরুর জামান রনি, বিভাগের সাবেক শিক্ষক শাখাওয়াত হোসেন, আজকের পত্রিকা সম্পাদক ও সাবেক অধ্যাপক গোলাম রহমান, বিভাগের সাবেক শিক্ষার্থী ও গাজীপুর-৫ আসনের সাংসদ আখতারউজ্জামানসহ আরও অনেকে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নবম পে-স্কেলে নীতিগত অনুমোদন, সুবিধা পাবেন এলপিআরে থাকা কর্মকর্তারাও

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী ১ জুলাই থেকে নবম পে স্কেল কার্যকর করার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এর রূপরেখা চূড়ান্ত করে খসড়া গেজেটও প্রস্তুত করা হয়েছে। যেকোনো সময় এ গেজেট প্রকাশ করা হতে পারে।

১৪ ঘণ্টা আগে

স্কলাসটিকায় দুই দিনব্যাপী ‘এ’ লেভেলের শিক্ষাসমাপনী অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষ ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান স্কলাসটিকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী ‘এ’ লেভেলের শিক্ষাসমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় স্কুলের এসটিএম মিলনায়তনে আয়োজিত সমাপনী পর্বের মাধ্যমে এ আয়োজন শেষ হয়। দুই শাখা মিলিয়ে মোট ২৬৮ জন শিক্ষার্থী শিক্ষাসমাপনী সনদ

১৬ ঘণ্টা আগে

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন ডা. আশীষ কুমার চক্রবর্তী

চিকিৎসা শিক্ষার আধুনিকায়ন, অগ্রগামী হাসপাতাল ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যখাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।

১৭ ঘণ্টা আগে

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম ও তথ্য খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক সই হয়।

১৭ ঘণ্টা আগে