প্রতিবেদক, রাজনীতি ডটকম

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম জানিয়েছেন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো আগামী সপ্তাহের মধ্যেই এমপিওভুক্ত হবে। যেসব মাদরাসা ২০০৬ সালের আগে স্বীকৃতি পেয়েও এমপিও পায়নি, সেগুলোকে এবার অগ্রাধিকার দেওয়া হবে। তিনি আরও জানান, নতুন করে বেসরকারি মাদরাসার এমপিওভুক্তিও প্রক্রিয়াধীন।
বুধবার (১৩ আগস্ট) সচিবালয়ে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
অবসরোত্তর ছুটিতে যাওয়ার দুই দিন আগে সচিব মাদরাসা শিক্ষাব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন।
সচিব বলেন, “বেসরকারি মাদরাসার জন্য জনবল কাঠামো ও এমপিও নীতিমালা উপদেষ্টা মহোদয়ের কাছে পাঠানো হয়েছে। এটি অর্থ মন্ত্রণালয়ে যাবে, সেখান থেকে অনুমোদন এলে আমরা নতুনভাবে এমপিওভুক্তি শুরু করব। বিশেষ করে যে প্রতিষ্ঠানগুলো ২০০৬ সালের আগে স্বীকৃতি পেয়েছে, কিন্তু আগের সরকার বৈষম্যমূলকভাবে এমপিও দেয়নি, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। আশা করছি, চলতি অর্থবছর থেকেই এটি শুরু হবে।”
স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা প্রসঙ্গে সচিব বলেন, “আমি আসার পর থেকেই এমপিওভুক্তির জন্য উদ্যোগ নিয়েছিলাম। মনে হয় সাইন করতে পারলাম না। এমপিওর সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার কাছে আছে। উনি মালয়েশিয়ায় না গেলে হয়তো এ কয়েকদিনে হয়ে যেত। কাল যদি হয় ভালো, না হলে আগামী সপ্তাহে হয়ে যাবে বলে আশা করছি।”
তিনি আরও বলেন, “২০২২ সালের পর থেকে নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি।”
তিনি জানান, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা ভবনের জন্য একটি প্রকল্প সবুজ পাতায় অন্তর্ভুক্ত হয়েছে। পরিকল্পনা কমিশন এতে সম্মতি দিয়েছে।
আরেকটি প্রকল্পের উল্লেখ করে সচিব বলেন, “আমরা দুই হাজার মাদরাসায় ভবন নির্মাণ করব। ২০০৬ সালের পরে বা এখন পর্যন্ত যেসব মাদরাসা ভবন পায়নি, সেগুলোর সংখ্যা ছয় হাজার ৩৮৯টি। এর মধ্যে একেবারেই ভবন পায়নি তিন হাজার ২২টি। আর ২০০৬ সালের আগে ভবন পেলেও গত সরকারের আমলে কিছু পায়নি এমন তিন হাজার ৩৫৯টি মাদরাসা রয়েছে।”
মতবিনিময় সভায় ইরাব সভাপতি ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক সোলাইমান সালমানসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিম ও নারকেল গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা।
৬ ঘণ্টা আগে
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে জেলা-উপজেলায় বিভিন্ন কর্মসূচি, শেখ মুজিবুর রহমানের ছবি ও বেদী নির্মাণ, সরকারি অফিসে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের ভাস্কর্য নির্মাণ এবং রাষ্ট্রীয় সময় গণনার ডিজিটাল বোর্ড স্থাপনসহ বিভিন্ন খাতে সরকারের মোট ব্যয় হয়েছে ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ টাকা।
১৮ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে হামজনিত উপসর্গ নিয়ে চারজন এবং হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫৮ জনে।
১ দিন আগে
সাবেক এই গভর্নর বলেন, সরকারের স্থিতিশীলতার জন্য সাধারণ নির্বাচনের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে সংসদ সদস্য নয়, বরং উচ্চ কক্ষে বরাদ্দ দেওয়া যেতে পারে। সংসদ সদস্যদের সংবিধান সংশোধন, সরকারের প্রতি অনাস্থা ও অর্থ বিল ছাড়া বাকি ক্ষেত্রে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ দেওয়া উচিত।
১ দিন আগে