সোহরাওয়ার্দীর ৭ প্রবেশ পথে নিয়োগ হবে ৪২ সশস্ত্র নিরাপত্তা প্রহরী

ঢাবি প্রতিনিধি

নিরাপত্তা নিশ্চিত করতে সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ পথগুলোতে নিরাপত্তা প্রহরীর সংখ্যা বাড়ানো হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সরকারের মধ্যে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যানের সাত প্রবেশ পথে তিন শিফটের প্রতি শিফটে দুজন করে মোট ৪২ জন সশস্ত্র নিরাপত্তা প্রহরী নিয়োগ দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সদস্যদের মধ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিদ্ধান্ত হয়, সন্ধ্যা ৭টার পর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রবেশ নিরুৎসাহিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি উদ্যানের ভেতরে নিরাপত্তা নিশ্চিতে নিরাপত্তা প্রহরী বাড়ানো হবে, উদ্যানকে সিসি ক্যামেরার অধীন রাখা হবে এবং ক্যাম্পাসসংলগ্ন উদ্যানের গেটগুলো রাত ৮টার পর বন্ধ রাখার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রমনা পার্কের মতো সোহরাওয়ার্দী উদ্যানের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে গঠিত নিরাপত্তা উপকমিটির আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ সভায় সভাপতিত্ব করেন।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব (রাজনৈতিক) ড. জিয়াউদ্দিন আহমেদ, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. বজলুর রহমান, বাংলাদেশ আনসার ও ভিডিপির প্রতিনিধি ফেরদৌস আহাম্মদ এবং শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর উপস্থিত ছিলেন।

সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো হলো—

  • ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন উদ্যানে প্রবেশের সব গেট রাত ৮টার পরে বন্ধ রাখার ব্যবস্থা করা;
  • কালি মন্দিরে প্রবেশের ক্ষেত্রে মন্দিরের নিজস্ব বিকল্প গেটের ব্যবস্থা করা;
  • পুরো সোহরাওয়ার্দী উদ্যানকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে;
  • লাইট ও সিসি ক্যামেরা স্থাপনের আগ পর্যন্ত নির্দিষ্ট সময় পর পর অভিযান চালানো হবে;
  • সোহরাওয়ার্দী উদ্যানের সাতটি প্রবেশ পথে দুজন করে তিন শিফটে মোট ৪২ জন সশস্ত্র নিরাপত্তা প্রহরী মোতায়েন করা হবে।

এ ছাড়া ঢাবি শিক্ষার্থীদের সন্ধ্যা ৭টার পর সোহরাওয়ার্দী উদ্যানে না যাওয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রচার এবং উদ্যানের ভেতরে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও হয়েছে বৈঠকে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জিয়াউল আহসানের সম্পদের তালিকা করছে দুদক, বাড়িতে অভিযান

সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের জলসিঁড়ি আবাসন প্রকল্পের বাড়িতে মালামাল ও সম্পদের তালিকা (ইনভেন্টরি) প্রস্তুতের কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার সেখানে অভিযান চালিয়েছে দুদকের একটি দল।

১০ ঘণ্টা আগে

করোনা পরীক্ষায় জালিয়াতির হোতা সেই রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার

পল্লবী থানার একটি মামলায় করোনা পরীক্ষায় জালিয়াতির হোতা রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাজধানীর ইসিবি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

১২ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ

বৈঠকের শুরুতে আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি বলেন, ‘জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।’

১৩ ঘণ্টা আগে

শরিক দলগুলোর শীর্ষ নেতাদের যমুনায় আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৩ ঘণ্টা আগে