এনডিএফ বিডি-জাবিপ্রবিডিসো বির্তক উৎসব শুরু শুক্রবার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

'যুক্তির মুগ্ধতায় নবদিগন্তের প্রত্যাশায়' প্রতিপাদ্যে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিতর্ক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) ময়মনসিংহ জোন এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (জাবিপ্রবিডিসো) যৌথ উদ্যোগে শুরু হচ্ছে দুই দিনব্যাপী বিতর্ক উৎসব।

ইউনাইটেড ট্রাস্ট ও ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পৃষ্ঠপোষকতায় শুক্রবার (২৭ জুন) জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হবে এই উৎসব। ময়মনসিংহ বিভাগের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়সহ স্কুল-কলেজের বির্তাতিকরা এতে অংশ নেবেন।

এ আয়োজনে বর্ণাঢ্য র‍্যালিসহ বির্তক ও ক্যারিয়ারবিষয়ক কর্মশালা, তথ্যচিত্র প্রদর্শনী, সংসদীয় ও বারোয়ারি বিতর্ক, পাবলিক স্পিকিং, কুইজ কম্পিটিশন, আঞ্চলিক বিতর্ক এবং প্ল্যানচেট ডিবেটের পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান৷

জাতীয় টেলিভিশন বিতর্কে চ্যাম্পিয়ন ন্যাশনাল ডিবেট ফেডারেশনের (এনডিএফ বিডি) চেয়ারম্যান

এ কে এম শোয়েবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাবিপ্রবির উপউপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কর্নেল (অব.) মো. রাশেদুল ইসলাম খান, জামালপুর রুলাল ডেভেলপমেন্ট একাডেমির পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন ও জাবিপ্রবির রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী।

উপস্থাপক ও প্রশিক্ষক এবং এনডিএফ বিডির মহাপরিচালক ও স্কুলিংয়ের রেক্টর এম আলমগীর অনুষ্ঠান উপস্থাপনা করবেন।

সার্বিক আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ইউনাইটেড ট্রাস্ট ও ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। স্পন্সর হিসেবে আরও আছে রাহেল অটোস ও জব সল্যুশান জামালপুর।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

২ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে